একাত্তরকে নিয়ে এযাবত যাঁরা লিখেছেন তাঁদের অধিকাংশই যুদ্ধের কুশীলব,নয়তো মসিজীবী। কিন্তু এই বইয়ের লেখক এসবের কোনটাই নন । তিনি এমন একজন ব্যক্তি,যিনি সকল অর্থেই একজন সাধারণ মানুষ,কিন্তু প্রগতিশীল চিন্তা-চেতনার অধিকারী। বাংলাদেশে এঁদের মত মানুষ মঞ্চে ওঠেন না কিন্তু মিটিংয়ে-মিছিলে থাকেন,একশ’ চুয়াল্লিশ ধারা-কারফিউ ভাঙেন। বেঁচে থাকা এঁদের নিয়তি,মৃত্যু এসে এঁদের মহীয়ান করলেও করতে পারত। এঁরা ধ্বংস ও সৃষ্টির কারিগর,উপাদান তো বটেই। সবার মত এঁরাও একাত্তরের উত্তাপে তপ্ত হয়েছেন,বিজয়ে হয়েছেন উদ্বেলিত,মুক্তিতে পেয়েছেন অনির্বচনীয় আনন্দ । একাত্তরে তাঁদের কেমন কেটেছিল,একাত্তরে তাঁরা কি করেছিলেন,এদেশে একাত্তর সৃষ্টি হবার পেছনেই বা তাঁদের কি ভূমিকা ছিল— এসব বিষয় তাই ইতিহাসের আবশ্যকীয় উপাদান
Welcome to Safaki.com – your trusted online marketplace in Bangladesh. Based in Demra, Dhaka, we are dedicated to providing a seamless shopping experience with a diverse range of products across various categories.