লেখক : নূরুল হুদা হাবীব
প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স
বিষয় : ইতিহাস ও ঐতিহ্য
পৃষ্ঠা : 256
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2023
ভাষা : বাংলা
রাজনৈতিক, ঐতিহাসিক ও জাতীয়তাবাদী আবহের দৃষ্টিকোণে বলকান অঞ্চল বিশ্বের অন্যতম বৈচিত্র্যময় জনপদ। এই অঞ্চলের জাতীয়তাবাদ যেন ললাটলিখন। মুসলিম শাসনপরবর্তী সময় থেকে কমিউনিস্ট শাসনের মধ্য দিয়ে এই অঞ্চল দুর্যোগপূর্ণ সময়ে অতিক্রম করেছে। সুদীর্ঘ সময় ধরে মুসলিমদের গুঁড়িয়ে দেওয়ার প্রচেষ্টা চলছিল।
গেল শতাব্দীর মাঝামাঝি সময় থেকে বসনিয়া তথা বলকানের মুসলিমদের আত্মনিয়ন্ত্রণাধিকার, আত্মপরিচয় ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় যে ব্যক্তি ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, তিনি আলিয়া ইজেতবেগভিচ। বৈরী রাজনৈতিক আবহের ঝঞ্ঝাবিক্ষুব্ধ উত্তাল সমুদ্রে তিনি এক সাহসী নাবিক ছিলেন। জাতির ক্রান্তিকালে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে সফল হয়েছেন এই মহান নেতা।
বুদ্ধিবৃত্তিক অঙ্গনেও আলিয়া এক সব্যসাচী মনীষী। ইসলামের মূলধারার ওপর তিনি অমূল্য রচনাবলি রেখে গেছেন। বসনিয়ার মুসলিম ও ইসলামি জাগরণের এই মহান রাহবারের সংগ্রামী জীবন চিত্রিত হয়েছে এই গ্রন্থে।
Welcome to Safaki.com – your trusted online marketplace in Bangladesh. Based in Demra, Dhaka, we are dedicated to providing a seamless shopping experience with a diverse range of products across various categories.