আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী রহ.- বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নাম। এই নাম বাংলার জমিন ছাপিয়ে বিশ্বময় ছড়িয়ে পড়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহ. ছিলেন এক অনন্য মানুষ, অনুপম ব্যক্তিত্ব। দ্বীনের সমঝ ও যথোপযুক্ত উপস্থাপনে তিনি ছিলেন অনন্য, আদর্শের প্রতি কমিটমেন্টে তিনি ছিলেন প্রথম কাতারের সেনাপতি। সেইসাথে সাহস, ত্যাগ-কুরবানি, ব্যক্তিত্ব ও রুচিশীলতায় তিনি অগ্রগামীদের অন্যতম। এককথায় বাংলার জমিনে আল্লামা সাঈদী ছিলেন ইসলামের একজন আদর্শ দাঈ ইলাল্লাহ, সুদক্ষ রাজনীতিবিদ, প্রাগ্রসর সংগঠক ও জননন্দিত জননেতা। আল্লামা সাঈদী রহ. যে অপরিমেয় প্রেরণা, আদর্শ, কুরবানি আমাদের জন্য রেখে গেছেন, সে ঋণ অপরিশোধযোগ্য। তাঁকে যথার্থভাবে স্মরণ, অনুসরণ ও দুআর মাধ্যমেই কেবল সেই ঋণের সহস্রভাগের একভাগ বা তারও কম হয়তো গুছতে পারে। তাই আমাদের প্রত্যয় হোক—আল্লামা সাঈদীর জীবন, কর্ম ও আদর্শের বার্তাকে আমরা ছড়িয়ে দেবো সবুজ বাংলাদেশে।
‘আল্লামা সাঈদী: একটি সোনালি ইতিহাস’ বইটি একজন প্রখ্যাত ইসলামী বক্তা, মুফাসসির ও সমাজ সংস্কারকের জীবনভিত্তিক অনুপ্রেরণার দলিল। তাঁর জ্ঞান, দাওয়াতি প্রজ্ঞা ও ত্যাগের ইতিহাস ইসলামী আন্দোলনের সোনালি অধ্যায় হিসেবে স্মরণীয়।
Welcome to Safaki.com – your trusted online marketplace in Bangladesh. Based in Demra, Dhaka, we are dedicated to providing a seamless shopping experience with a diverse range of products across various categories.
Welcome to Safaki.com – your trusted online marketplace in Bangladesh. Based in Demra, Dhaka, we are dedicated to providing a seamless shopping experience with a diverse range of products across various categories.