ছাত্র জীবন উন্নয়ন প্যাকেজ – ২|Chhatro Jibon Unnoyon Package – 2

(0 reviews)
Estimate Shipping Time: 3 Days

Price
৳1,019 ৳1,185 /Pc -14%
Quantity
(15 available)
Total Price
Share

Reviews & Ratings

0 out of 5.0
(0 reviews)
There have been no reviews for this product yet.

লেখক : আমির জামান, ইসমাইল কামদার, মাওলানা যুলফিকার আহমদ নকশবন্দী

প্রকাশনী : আদর্শ, ইনস্টিটিউট অব ফ্যামিলি ডেভেলপমেন্ট, উমেদ প্রকাশ, সিয়ান পাবলিকেশন

বিষয় : ছাত্রজীবন উন্নয়ন

কভার : হার্ড কভার

ভাষা : বাংলা

টাইম ম্যানেজমেন্ট:ইমাম আবু হানিফা রহ.-এর রেশমি কাপড়ের কাজ করার একটি বড় ঘর ছিল। তাঁর কাছে অনেক পোশাক শ্রমিক ও কারিগর থাকত। অর্থাৎ তিনিও প্রায় ব্যস্ত ছিলেন। ইবনুল মুবারক রহ.-ও একজন ব্যবসায়ী ছিলেন। আবার তিনি ফিকহ, হাদীস ও জুহদের ইমামও ছিলেন।হামজা ইবনে হাবিব আজ-জাইয়্যাত রহ. । তিনি সাত কারিদের একজন ছিলেন। তিনি কুফা থেকে হালওয়ানে তেল আমদানি করতেন। ইমাম নববি রহ. তাঁর বাবাকে দোকানের কাজে সহায়তা করতেন। এই কাজ তাঁকে সে অল্প বয়সেও পবিত্র কুরআন হিফয করায় বাধা দিতে পারেনি।ওপরে যাদের উদ্বৃতি দেয়া হয়েছে, তাঁরা সবাই মানুষ ছিলেন, যান্ত্রিক রোবট নয়। তাদের পরিবার ছিল, সন্ন্যাসীর জীবন নয়। দুনিয়াবি প্রয়োজন ছিল, পেটের ক্ষুধা ছিল, পরিবারের চাহিদা ছিল। সব-ই তারা সাধ্য মতো পূরণ করতেন। তথাপি প্রায় সকলেই হয়েছেন যুগশ্রেষ্ঠ আলিম। কেউ বলতে পারে, ‘ভাই এগুলো এ্যাক্সেপশনাল কেইস।’ কিন্তু ইসলামের ইতিহাস বলে, মুসলিমরা এরকমই কর্মমুখোর ছিল। তারা সময়ের কদর করতেন, তাই সময় তাদের নিকট কল্যাণের অজস্র বারিধারা সহ হাজির হয়েছে। তাঁরা সত্যিকারের ইলমপিয়াসু ছিলেন, ইলমের ওপর আমল করতেন, তাই ইলম তাদের উভয় জাহানে করেছে সম্মানিত।সময় ব্যবস্থাপনা স্রেফ অমুসলিমদের জন্যই না, বরং আমাদের নেককার পূর্বপুরুষদেরও জীবনের একটি অংশ ছিল। তারা সময় ব্যবস্থাপনা শিখতেন, এবং সেখাতেন। সেই লক্ষ্য থেকেই ইসমাইল কামদার কুরআন সুন্নাহর আলোকে অসাধারণ এই বইটি বই রচনা করেছেন। এতে তিনি সময় ব্যবস্থাপনা নিয়ে কার্যকরী নানান কৌশল আলোচনা করেছেন এবং রকমারি রুটিন তৈরির দ্বারা পাঠকের জন্য অত্যন্ত সহজ করে দেয়া হয়েছে।রিচার্জ ইয়োর ডাউন ব্যাটারি:যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে আছে যারা, তাদেরকে আরেক ধাপ এগিয়ে নিতে নেওয়া হচ্ছে নানান উদ্যোগ। কিন্তু যারা একটু পিছিয়ে আছে, ভালো অবস্থানে থেকেও কোনো কারণে খেই হারিয়ে ফেলেছে, তারা কি হতাশ হয়ে বসে থাকবে?না! আমাদের হতাশা কাটিয়ে উঠতে, ডাউন হয়ে যাওয়া জীবন ব্যাটারিকে পুনরায় উজ্জীবিত করার জন্যই বেশ কিছু বেস্ট সেলিং বইয়ের লেখক ও জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার ঝংকার মাহবুব লিখে ফেলেছেন আরেকটি অনবদ্য বই। দেশের লাখ লাখ পিছিয়ে পড়া তরুণ, যারা ঘুরে দাঁড়াতে চায়, তাদের জন্য এই বই। আবার যারা হতাশ হয়ে ভেঙে পড়েছে, তাদেরও এই বই বিদ্যুৎস্পৃষ্টের মতো চমকে দিতে পারে। তারাও পাবে বইটিতে সামনে এগিয়ে যাওয়ার প্রণোদনা। যারা সফল সবসময় তাদের জন্যও সমান কাজে লাগবে এই বই, কারণ ব্যাটারি তো যে কোনো সময় ডাউন হতেই পারে।এখন যৌবন যার:স্বাভাবিকভাবেই একজন যুবককে নফস ও শয়তান নানাভাবে পরাস্ত করার চেষ্টা করে। কারণ, জীবনের এই বেলাটায় মানুষের ভেতর যৌন-তাড়না থাকে বেশি। আর একে ব্যবহার করেই যুবককে ঘায়েলের চেষ্টা করা হয়।এ তো হলো সাধারণ হিসাব। কিন্তু আমাদের এ নষ্ট সময় ও পরিবেশে একজন যুবককে অনেক বেশি প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। রাস্তার বেপর্দা পরিবেশ থেকে শুরু করে কলেজ-ইউনিভার্সিটির সহশিক্ষা, ইন্টারনেটের মতো জরুরি উপকরণের রন্ধ্রে রন্ধ্রে থাকা চরম অশ্লীলতা ও বেহায়াপনা, সামাজিক যোগাযোগ মাধ্যমের স্রোতে ভেসে আসা নানারকমের আজাব… সব মিলিয়ে যুবক এখন বিপদে। আগে যে যৌবন ছিল বিপুল সম্ভাবনার আধার, এখন সে যৌবন যেন হাজারো বিপদের আশঙ্কা ।‘এখন যৌবন যার’ বইতে লেখক তুলে ধরেছেন এক আখ্যান, যুবক যাকে আঁকড়ে ধরতে পারবে এই অকুল দরিয়ার অবলম্বন হিসেবে।


Frequently Bought Products

৳1,019 ৳1,185

Shop Smart. Live Better.

Welcome to Safaki.com – your trusted online marketplace in Bangladesh. Based in Demra, Dhaka, we are dedicated to providing a seamless shopping experience with a diverse range of products across various categories.

All categories
Flash Sale
Todays Deal