লেখক : মুহাম্মাদ বিন আদাম কাউসারি
প্রকাশনী : কালান্তর প্রকাশনী
বিষয় : পরিবার ও সামাজিক জীবন, বিয়ে
অনুবাদক : আব্দুল আজিজ মাহবুব এনামী
সম্পাদক : আবুল কালাম আজাদ
পৃষ্ঠা : 144, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2023
ভাষা : বাংলা
একটি সুখী ও সুন্দর দাম্পত্যজীবনের জন্য যৌনাকাঙ্ক্ষা ও এর চাহিদা মেটানো অত্যন্ত জরুরি;
কিন্তু বর্তমান সমাজে যৌন আচার-আচরণের নিয়মশৃঙ্খলা অনেক বেশি বিঘ্নিত হচ্ছে। ফলে
উন্মুক্ত ও যত্রতত্র অনুশীলিত হচ্ছে বিকৃত যৌনাচার। এই পরিস্থিতিতে শরিয়তে অনুমোদিত
যৌন-ক্রিয়াকলাপ জানা সবার জন্য আবশ্যক।
এসব সংবেদনশীল বিষয়ে সতর্কতার সঙ্গে গুরুত্বপূর্ণ সব আলোচনা তুলে ধরা হয়েছে বক্ষ্যমাণ
গ্রন্থে। লজ্জাবহ বিষয় আলোচনা করতে গিয়ে লেখক নিজেকে সংকুচিত করেননি; বরং সঙ্গীর
সাথে যৌনমিলনের ব্যাপারে ইসলামে প্রদর্শিত বিধানগুলো বিস্তারিত বর্ণনা করেছেন।
যৌনবিষয়ক অনেক প্রশ্নের জবাব এবং নবদম্পতির বাসররাতের আদব নিয়েও আলোচনা করা
হয়েছে।
আমি তাঁর কাজে অত্যন্ত উপকারী ও তথ্যবহুল আলোচনা পেয়েছি, যা দম্পতির জন্য প্রত্যাশিত
এবং পড়ার মতো একটি গ্রন্থ।
—মুফতি জুবায়ের বায়াত
পরিচালক, দারুল ইহসান সেন্টার, ডার্বান, দক্ষিণ-আফ্রিকা।
অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়ের ওপর মুফতি মুহাম্মাদ ইবনু আদাম লিখিত গ্রন্থটি
পুরোদস্তুর উচ্চাঙ্গের ধ্রুপদি এক রচনা, যা নিয়ে অধিকাংশ মুসলিম দম্পতি শোচনীয়ভাবে
অসচেতন।
—শায়খ ফারাজ রাব্বানি
সিকারস গাইডেন্স
Welcome to Safaki.com – your trusted online marketplace in Bangladesh. Based in Demra, Dhaka, we are dedicated to providing a seamless shopping experience with a diverse range of products across various categories.