লেখক : মাওলানা আমীন আহসান ইসলাহী, মুফতি হারুন ইজহার, সাইয়েদ কুতুব (রহঃ)
প্রকাশনী : আধুনিক প্রকাশনী, আশ-শিফা পাবলিকেশন, শব্দতরু
বিষয় : চলমান বিশ্ব-ব্যবস্থার লড়াইয়ে শাইখ হারুন ইজহার হাফি. এর মৌলিক বইয়ের সিলেবাস, দাওয়াত, তাবলীগ, বক্তৃতা, আলোচনা ও ওয়াজ
(শায়েখ হারুন ইজহার হাফিঃ এর দাওয়াতি সিলেবাস)সমাজ বিপ্লবের রুপরেখাজুলুম নির্যাতনে ভরা দুনিয়ার দিকে তাকালে, মনটা ছটফট করে ওঠে। এই ঘোর অমানিশা কাটিয়ে নতুন ভোর দেখতে চায় প্রতিটা তরুণ মন। দিন বদলের স্বপ্ন দেখে হাজারও উচ্ছ্বল প্রাণ। স্বপ্ন দেখে জুলুম-নির্যাতন-মুক্ত এক সুন্দর পৃথিবীর। সেই পৃথিবী কি পশ্চিমা আদর্শের দ্বারা প্রতিষ্ঠা করা সম্ভব? অসভ্যতার ধারক-বাহকরা কি দিতে পারবে মানবতার মুক্তি?
পশ্চিমা জাহিলিয়াত যা কল্পনাও করতে পারেনি, ইসলাম সেটা বাস্তবায়ন করে দেখিয়েছে হাজার বছর আগে। ইসলাম তার নিজস্ব ব্যবস্থাপনা দিয়ে শাসন করেছে অর্ধ জাহানকে। নিরাপত্তা দিয়েছে তার অধীনস্থ প্রতিটি নাগরিককে। ইসলামের খলিফা ঘোষণা করেছেন, ফুরাতের তীরে কোনো কুকুরও যদি না খেয়ে মারা যায়, তবে এর দায় রাষ্ট্রপ্রধান এড়িয়ে যেতে পারবেন না। তাকে জবাবদিহি করতে হবে। এমন নিরাপত্তার এক দুনিয়া আমরা সকলেই চাই। জাহিলি সমাজ ভেঙে দিয়ে ইসলামের বিপ্লব আনতে চাই। কিন্তু কোন পথে আসবে সেই বিপ্লব?
এই বিষয়েই সুচারু কলম ধরেছে সাইয়্যিদ কুতুব রহ.। লেখককে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। মুসলিম বিদ্বানরা তো বটেই, অমুসলিম গবেষকরাও তাঁর কিতাব থেকে আহরণ করেন জ্ঞানের জ্যোতি। তিনি দ্বীনের জন্যে পাড়ি দিয়েছিলেন এক দুর্গম পথ। তাঁর পুরোটা জীবনই ছিল বর্ণাঢ্যময় ঘটনা দিয়ে ভরপুর। অনেক উত্থান-পতনের সাক্ষী তিনি নিজে। তাঁর সেই বাস্তব অভিজ্ঞতা আর ওহির জ্ঞানের আলোকে তিনি আমাদের দেখিয়েছেন সমাজ বিপ্লবের সঠিক পথ। এই বইটি তাঁর সেই চিন্তাচেতনার মেনিফেস্টো।চেতনার ইশতেহার
যে তারুণ্য…
যে তারুণ্যের ঘুম ভাঙে মুয়াজ্জিনের আজান শুনে …মুয়াজ্জিনের আজান শুনে যে দেশে সূর্য উঠে.. যে সবুজালয়ে ফররুখ ইসলামি রেনেসাঁর গান গেয়েছেন। যে অঞ্চলের বিস্তীর্ণ দিগন্তজুড়ে মুজাদ্দিদে আলফেসানির তাকবিরের ধ্বনি প্রতিধ্বনিত ছিল। যে এলাকার ধ্বংস্তুপে দাঁড়িয়ে শাহ ওলিউল্লাহ’র পরিবার পুনঃনির্মাণের শপথ নিয়ে ঘুরে দাঁড়ানোর আওয়াজ তুলেছিলেন। যে দেশের তারুণ্যের মানসপটে পূর্বসূরীদের সংগ্রামগাঁথা এখনো অবিস্মৃত। বৈশ্বিক ইসলামি জাগরণের ঢেউ যে তারুণ্যের মনকে উদ্বেলিত করে। বিশ্বব্যাপি উম্মাহর বৈচিত্র্যময় পুনরুত্থান যে তরুণ-হৃদয়কে আন্দোলিত করে, অনুপ্রাণিত করে। উমর মুখতার, সাইয়েদ কুতুব, সানুসী, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, সাইয়েদ আহমদ শহীদ, জামাল উদ্দীন আফগানি, খানজাহান, তিতুমীর প্রমুখকে যে তারুণ্য নিজেদের চেতনার বাতিঘর মনে করে।
সে তারুণ্যের আজ কী হলো?
Welcome to Safaki.com – your trusted online marketplace in Bangladesh. Based in Demra, Dhaka, we are dedicated to providing a seamless shopping experience with a diverse range of products across various categories.