লেখক : ফজল মুহাম্মাদ
প্রকাশনী : বিন্দু প্রকাশ
বিষয় : রাজনৈতিক গবেষণা ও প্রবন্ধ
পৃষ্ঠা : 80, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published 2025
ভাষা : বাংলা
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক কোনোকালেই ভালো ছিল না, এখনও নেই। দেশটি সবসময় পাশের দেশগুলোর ওপর বিগ ব্রাদার সুলভ আচরণ করে যাচ্ছে। ভারত চায়, তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে অস্থিতিশীলতা বিরাজ করুক। আর এটাকে পুঁজি করে সে তার লক্ষ্যে পৌঁছার পথকে সুগম করতে চায়।নয়া দিল্লির কাছে বাংলাদেশের গুরুত্ব অনেক। আর এ কারণেই তারা বাংলাদেশের সার্বভৌমত্ব, অর্থনীতি, সংস্কৃতি এবং রাজনীতির ওপর একটি প্রভাব বলয় বিস্তার করে রাখতে সর্বদা সক্রিয়। দুঃখজনক হলো, আমাদের দেশের একশ্রেণির রাজনীতিবিদ, বুদ্ধিজীবী এবং মিডিয়া নয়া দিল্লির সহযোগী হিসেবে কাজ করছে।প্রতিবেশী রাষ্ট্রগুলোর বিরুদ্ধে ভারতের ষড়যন্ত্রমূলক তৎপরতার বিষয় এখন আর কারও অজানা নয়। পাকিস্তান, মালদ্বীপ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের জনগণ ভারতকে বিশ্বাস করে না। গত ৫৭ বছর ধরে নয়া দিল্লি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কেবল বিশ্বাসঘাতকতাই করে গেছে। সমস্যা হলো, ভারতের মতো প্রতিবেশী রাষ্ট্রকে অস্বীকার করা যায় না। এর একমাত্র সমাধান দেশটি সম্পর্কে সতর্ক থাকা।সাংবাদিক ফজল মুহাম্মাদ তার দক্ষিণ এশিয়ায় ভারতের দমনমূলক কূটনীতি গ্রন্থটিতে সেই কাজটিই করেছেন। তিনি ভারতের অতীত এবং বর্তমান দমনমূলক কূটনৈতিক ভূমিকাকে পাঠকদের সামনে তুলে ধরার যে সৎসাহস দেখিয়েছেন, তা সাধারণত আমাদের দেশের সাংবাদিক, বুদ্ধিজীবীদের মধ্যে দেখা যায় না। প্রকৃতপক্ষে ফজল মুহাম্মাদ একজন দেশপ্রেমিকের কাজ করেছেন। তার দেশপ্রেম যদি কারও ভালো না লাগে, তাহলে আমাদের কিছুই করার নেই।
Welcome to Safaki.com – your trusted online marketplace in Bangladesh. Based in Demra, Dhaka, we are dedicated to providing a seamless shopping experience with a diverse range of products across various categories.