দ্বিতীয় অভ্র
লেখক : আবুল ফাতাহ
প্রকাশনী : নন্দন
বিষয় : সমকালীন উপন্যাস
পৃষ্ঠা : 80, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2025
ভাষা : বাংলা
লোকে বলে, পৃথিবীতে একই চেহারার সাতজন মানুষ আছে। লোকে তো কত কথাই বলে, সব কথায় কান দিতে নেই।কিন্তু এক কাকডাকা বিকেলে যদি কেউ হাজির হয়ে আপনাকে প্রস্তাব দেয়, আপনারই মতো দেখতে মৃত একজনের ভূমিকায় কাটাতে হবে কয়েকটা দিন। বিনিময়ে অর্থযোগের হাতছানি।কী করবেন আপনি? আপনি কী করবেন সেটা এখানে গুরুত্বপূর্ণ না, কারণ এই গল্পটা অভ্রর। সে কিন্তু চলছে গাজীপুরের প্রাচীন সেই বাড়ির উদ্দেশে দ্বিতীয় একজন হয়ে।আপনিও সঙ্গী হবেন নাকি?
“দ্বিতীয় অভ্র” হলো “মিস্টার অ্যান্ড মিসেস অভ্র”–এর ধারাবাহিক বা সিক্যুয়েল গল্প, যেখানে সম্পর্কের নতুন অধ্যায়, অতীতের দ্বন্দ্ব ও ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে আবেগঘন কাহিনি গড়ে উঠেছে। ভালোবাসা ও আত্মঅনুসন্ধানের মিশেলে এটি এক আধুনিক রোমান্টিক উপন্যাস।