লেখক : প্রলয় হাসান, মুনির হাসান
প্রকাশনী : আদর্শ
বিষয় : মার্কেটিং ও সেলিং
কভার : হার্ড কভার
ভাষা : বাংলা
ইমোশনাল মার্কেটিং:ভারতের প্রথম স্বাধীনতাযুদ্ধ, সিপাহি বিদ্রোহের কথা জানেন তাে? ব্রিটিশরা ভারতবর্ষের মানুষের ওপর শত বছর ধরে শাসন-শােষণ-জুলুম চালিয়ে গেলেও তার বিরুদ্ধে তেমন কোনাে। প্রতিবাদ-প্রতিরােধ, বিক্ষোভ, আন্দোলন দেখা যায়নি।কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম মহা বিদ্রোহটি সংঘটিত হয় ১৮৫৭ সালে–সৈনিকদের রাইফেলের টোটায় শূকরের চর্বির থাকার খবরে! সেটিই শেষ পর্যন্ত ভারতের প্রথম স্বাধীনতাযুদ্ধে পরিণত হয়।মানবেতিহাসে এমন অনেক বড় বড় ঘটনা ঘটেছে। যেখানে আবেগের স্থান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মানুষের অনেক উদ্যোগ-উদ্যম-কর্মতৎপরতার মূলে যুক্তি নয় আবেগই প্রধান নিয়ামক। আবেগ নামক জিনিসটাকে কাজে লাগিয়ে আমাদের দেশের একটি কোম্পানি প্যাকেটের গায়ে। ‘১০০ ভাগ হালাল সাবান’ লিখে বাজারের বাঘা বাঘা সব বহুজাতিক কোম্পানির সাবানকে চ্যালেঞ্জের মুখে ফেলে বাজার দখল করেছিল। হালাল সাবানের এই সাফল্যের বিষয়টি বৈশ্বিকভাবে এতটাই স্বীকৃতি লাভ করে যে, এখনাে ইউরােপ-আমেরিকাসহ পৃথিবীর। বিভিন্ন দেশের খাবারের দোকানগুলােতে হালাল মিট, হালাল শপ ইত্যাদি ব্যানার, সাইনবাের্ড লাগানাে হয়।যেকোনাে প্রােডাক্টের ক্ষেত্রে আবেগটাকে ব্যবহার করে কাস্টমারের সঙ্গে একটা স্থায়ী সম্পর্ক তৈরি করতে হবে; কাস্টমারকে জয় করে নিতে হবে, নিজের করে নিতে হবে; যাতে কাস্টমার আজীবন আপনার হয়ে থাকে। এই যে নিজের করে নেওয়ার এবং আজীবন আপনার হয়ে থাকার যেসব উপায় ইমােশনাল মার্কেটিং সেগুলােরই অন্যতম। এ বইতে ইমােশনাল। মার্কেটিংকে নানাভাবে তুলে ধরা হয়েছেগ্রোথ হ্যাকিং মার্কেটিং:তরুণদের অনেকেই হয়তো চাকরি না করে উদ্যোক্তা হতে চান। কিন্তু উদ্যোক্তাদের জন্য ভোগান্তির একটি কারণ হচ্ছে মার্কেটিং। আমাদের দেশে এটি একটি বড়ো সমস্যা। উদ্যোক্তারা কষ্টেসৃষ্টে নিজের পণ্য বা সেবাটি যেকোনোভাবে তৈরি করতে পারলেও বিপত্তি বাধে মার্কেটিংয়ে। অধিকাংশ উদ্যোক্তাদের ক্ষেত্রেই দেখা যায়, একটি নির্দিষ্ট পর্যায়ে না যাওয়া পর্যন্ত বিনিয়োগকারীরাই তাদের ফিরিয়ে দেয়। আর নির্দিষ্ট এ পর্যায় পর্যন্ত যেতে হলেও তার প্রয়োজন হয় বিপণনের। মার্কেটিংয়ের ফান্ডের অভাবে তখন উদ্যোক্তা পড়ে যায় বিপদে। এই বিপদ থেকে উত্তরণের একটা উপায় হলো মার্কেটিংয়ের ব্যাপারটাকে নিজের পণ্য বা সেবার সাথে যুক্ত করে ফেলা। এমনভাবে কাজটা করা, যাতে কম খরচে, এমনকি ন্যূনতম খরচে যেন মার্কেটিং করা যায়।গ্রোথ হ্যাকিং হলো এমন একটি মার্কেটিং-পদ্ধতি, যার সঠিক ব্যবহার, শুধু নবীন উদ্যোক্তা নন, প্রতিষ্ঠিত উদ্যোক্তাদেরও গ্রোথ বাড়াতে সহায়তা করে। কোনো কোনো সময় এটি একেবারে নিঃখরচায়ও করা যায়। এরকম মার্কটিং-পদ্ধতির বিস্তারিত নিয়ে লেখা ‘গ্রোথ হ্যাকিং মার্কেটিং’ বইটি।