ইসলাম ও আধুনিকতা

(0 reviews)
Estimate Shipping Time: 3 Days

Price
৳102 ৳150 /Pc -32%
Quantity
(15 available)
Total Price
Share

Reviews & Ratings

0 out of 5.0
(0 reviews)
There have been no reviews for this product yet.

লেখক : মরিয়ম জামিলা

প্রকাশনী : আহসান পাবলিকেশন

বিষয় : ইসলাম ও সমকালীন বিশ্ব

পৃষ্ঠা : 128, সংস্করণ : ২য় প্রকাশ, জানুয়ারি ২০২২

ভাষা : বাংলা

‘ইসলাম ও আধুনিকতা’ বইটি মরিয়ম জামিলার ‘ইসলাম এণ্ড মডার্নিজম’ গ্রন্থের অনুবাদ । লেখিকা একজন ধর্মান্তরিত মুসলিম । দেশ, কাল, পাত্র, ভাষা, বৰ্ণ ও গোত্র নির্বিশেষে ইসলামের সার্বজনীন শাশ্বত আবেদনে মুগ্ধ হয়ে তিনি তাঁর নিজ ধর্ম ইহুদী ধর্ম ত্যাগ করে ১৯৬১ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন । ইসলাম ধর্ম গ্রহণের আগে তিনি তাঁর নিজ ধর্ম, ইসলাম এবং সমসাময়িক অন্যান্য ধর্ম ও মতাদর্শের তুলনামূলক অধ্যয়ন করেন এবং ইসলাম সম্পর্কে বিস্তারিত জানার জন্যে সমকালীন ইসলামী চিন্তাবিদদের সঙ্গে পত্র বিনিময় করেন । ফলে ইসলাম সম্পর্কে তিনি যে বিশদ জ্ঞান লাভ করেন, এই বই-এর প্রতিটি পাতায় তার ছাপ সুস্পষ্ট ইসলামের যে মহান সৌন্দর্যে অভিভূত হয়ে মরিয়ম জামিলা নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন, তার প্রতি তাঁর নিষ্ঠা অপরিসীম । মুসলিম নামধারী ব্যক্তিবর্গ এসবের যে বিকৃতি ঘটাতে চেষ্টিত হয়েছেন, তা দেখে তিনি বড়ই ব্যথিত হয়েছেন । মুসলিম পণ্ডিত ও নেতাদের প্রতি তাঁর কঠোর সমালোচনা এই ব্যথারই বহিঃপ্রকাশ । মরিয়ম জামিলা তার জীবনের মিশন হিসেবে ইসলাম গ্রহণ করেছেন । এ কারণে তিনি নিজ জন্মভূমি আমেরিকা ও পরিবার পরিজনকে ত্যাগ করে ১৯৬১ সালের মাঝামাঝি সময়ে পাকিস্তানে যান এবং লাহোরের একজন মুসলমানকে বিয়ে করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইসলামকে প্রতিষ্ঠিত করার মানসে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন । যা ধর্মান্তরিত মুসলমান বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে সচরাচর দৃষ্টিগোচর হয় না।

৳102 ৳150

Shop Smart. Live Better.

Welcome to Safaki.com – your trusted online marketplace in Bangladesh. Based in Demra, Dhaka, we are dedicated to providing a seamless shopping experience with a diverse range of products across various categories.

All categories
Flash Sale
Todays Deal