ইতিহাস প্যাকেজ ,,Itihas Package

(0 reviews)
Estimate Shipping Time: 3 Days

Price
৳948 ৳1,316 /Pc -28%
Quantity
(10 available)
Total Price
Share

Reviews & Ratings

0 out of 5.0
(0 reviews)
There have been no reviews for this product yet.

লেখক : আবদুল মওদুদ, ড. মুহাম্মাদ ইবরাহিম আশ-শারিকি, ফিরাস আল খতিব, মোহাম্মদ আবদুল মান্নান, হেদায়াতুল্লাহ মেহমান্দ

প্রকাশনী : আহমদ পাবলিশিং হাউজ, প্রচ্ছদ প্রকাশন, মাকতাবাতুল আসলাফ, রুহামা পাবলিকেশন, সবুজপত্র পাবলিকেশন্স

বিষয় : ইসলামি ইতিহাস ও ঐতিহ্য, চলমান বিশ্ব-ব্যবস্থার লড়াইয়ে শাইখ হারুন ইজহার হাফি. এর মৌলিক বইয়ের সিলেবাস

(শায়েখ হারুন ইজহার হাফিঃ এর দাওয়াতি সিলেবাস)ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্বব্যবস্থা‘ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্বব্যবস্থা’ বইটি মূলত ওল্ড ওয়ার্ল্ড অর্ডার থেকে নিউ ওয়ার্ল্ড অর্ডারের ইতিহাস নিয়ে রচিত। বইটি পাঠ শেষ হওয়ার পর পাঠক নিজ থেকেই এই প্রশ্নগুলোর জবাব পেয়ে যাবে বর্তমান সময়ে মুসলিমদের কোন পথে অগ্রসর হওয়া উচিৎ? তাদের দাওয়াতের মূল ভিত্তি কী হওয়া জরুরী? তাদের মূল শত্রু কারা? কী তাদের এজেন্ডা ও কর্মপদ্ধতি? লেখক ইতিহাস লেখার মধ্য দিয়ে ইয়াহুদী, খ্রিষ্টান এবং বিশ্বজুড়ে মুসলিমদের বিরুদ্ধে চক্রান্তকারীদের বিশ্বাস ও চিন্তাধারাগুলো অনেক সহজভাবে বর্ণনা করেছেন এবং সেই সাথে সহজ ভাষায় এগুলোর জবাবও লিখেছেন। নিশ্চিতভাবে পশ্চিমাদের ইতিহাস জানা ছাড়াও পশ্চিমাদের বিশ্বাস ও চিন্তাধারা বোঝার জন্য এই বইটি অধ্যয়ন অনেক উপকারী হবে।

.

বর্তমান সময়ে চলমান ফিতনার জোয়ারে ভেসে যাওয়া ঈমান ধরে রাখা বড়ই কষ্টসাধ্য হয়ে পড়েছে। এমন পরিস্থিতে নিজের ঈমান বাঁচানোর জন্য বিশ্বব্যবস্থার ঈমান বিধ্বংসী যাবতীয় বিষয়ে জ্ঞানার্জন করা প্রতিটি মুসলিমের অন্যতম প্রধান ঈমানি দায়িত্ব।আমাদের জাতিসত্তার বিকাশধারাসৈয়দ আলী আহসানের ভাষায়, “আমরা একটি বিশেষ ভূখণ্ডের অধিবাসী এবং সেই ভূখণ্ডের অতীত এবং বিশ্বাস আমাদের সংস্কৃতি নির্মাণে যে বিপুলভাবে সহায়ক মোহাম্মদ আব্দুল মান্নান তা তার গ্রন্থের মধ্যে সুন্দরভাবে দেখিয়েছেন। এ অঞ্চলের মানুষের যে একটি স্বতন্ত্র জাতিসত্তা আছে এবং তা পাল আমল থেকে ক্রমশ গড়ে উঠেছে, তার একটি পূর্ণাঙ্গ বিবরণ এবং সতর্ক বিবেচনা মোহাম্মদ আব্দুল মান্নানের গ্রন্থে পাওয়া যাবে।লস্ট ইসলামিক হিস্ট্রিলস্ট ইসলামিক হিস্ট্রি’র ভাষা প্রাঞ্জল ও সহজবোধ্য। ইসলামের ছোঁয়ায় উদ্ভাসিত প্রায় সব জনপদের ইতিহাসের সাথে পাঠকের একটি সামগ্রিক সংযোগ ঘটিয়ে দেয়ার চেষ্টা আছে বইটিতে। পুরো পৃথিবীব্যাপী বিস্তৃত একটি জাতির দেড়হাজার বছরের ইতিহাস মাত্র শ’তিনেক পৃষ্ঠায় খুঁটিনাটিসহ সংকুলান অসম্ভব। এ কারণে লেখক ইতিহাসগ্রন্থের সন-তারিখভিত্তিক বয়ানের গতানুগতিক পদ্ধতি এড়িয়ে ঘটনাপ্রবাহের প্রধান স্রোতকে স্পর্শ করেছেন। এজন্য রাসূলুল্লাহ সা.-এর জীবন, খোলাফায়ে রাশেদীনের শাসনকাল, উপমহাদেশের ইতিহাস ইত্যাদি যেসকল অধ্যায় আমাদের মোটামুটি পরিচিত, সেগুলোর ক্ষেত্রে বইটিকে কিছুটা অপূর্ণ মনে হতে পারে। কিন্তু পরবর্তী সময়ের বিবরণ এবং আফ্রিকা, আমেরিকা কিংবা দূরপ্রাচ্যের মুসলমানদের অজানা ইতিহাস পাঠকদের চমৎকৃত করবে। এ বইটির আরেকটি অসধারণ দিক হলো, ইতিহাসের ঘটনাপ্রবাহের স্পর্শকাতর ও মতবিরোধপূর্ণ বিষয়াদির বর্ণনায় ভারসাম্য। লেখক সেক্ষেত্রে প্রধান মতগুলোকে অল্পকথায় সামনে এনে একটি সমন্বিত বিশ্লেষণ দাঁড় করিয়েছেন। ইতিহাসের গৌরবোজ্জ্বল উদাহরণের পাশাপাশি তুলে এনেছেন বেদনাদায়ক অধ্যায়গুলোও। তাই পাঠক যুগপৎ আনন্দ-বেদনায় সিক্ত হবেন। হীনমন্যতা দূরীকরণের পাশাপাশি পাবেন আত্মপর্যালোচনার সুযোগও।ইসলামের ইতিহাস (নববী যুগ থেকে বর্তমান)আচ্ছা কেমন হয় যদি নবীজি ﷺ এর যুগ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত পুরো ইসলামের ইতিহাসের সারনির্যাস এক মলাটে ৩৫০-৩৬০ পৃষ্ঠার বইতে পেয়ে যান?

মুসলিম উম্মাহর একজন সদস্য হয়ে আপনার কি উচিত না রাসূলের যুগ থেকে বর্তমান পর্যন্ত ইতিহাসের পুরো সিকুয়েন্সটা মাথায় রাখা? প্রত্যেকের ইতিহাসবেত্তা হওয়া জরুরি না, কিন্তু পুরো ইসলামি ইতিহাসের ঘটনা পরিক্রমাগুলোত অন্তত জানা দরকার।——

নবীজির যুগ থেকে শুরু করে বর্তমান ইতিহাসের একদম মূল সারনির্যাস ধাপেধাপে এক মলাটে লিখেন আরবের বিখ্যাত শাইখ ডক্টর মুহাম্মাদ ইবরাহীম শারীকী। নাম দেয়া হয় ‘তারিখুল ইসলামিয়া’। এটিরই অনূদিত রূপ ‘ইসলামের ইতিহাস : নববী যুগ থেকে বর্তমান’।১। বইটি পাকিস্তান বেফাকের (মাদ্রাসা শিক্ষাবোর্ড) সিলেবাসভুক্ত।২। বইর ভূমিকায় বইটির ব্যাপারে পাকিস্তানের বিখ্যাত শাইখুল হাদিস আল্লামা সলিমুল্লাহ খান রহিমাহুল্লাহর সারগর্ভ ভূমিকা যোগ করা হয়েছে।৩। মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়ায় শায়খ আবদুল মালেক হাফিজাহুল্লাহ ছাত্রদের ইতিহাস অধ্যয়নের ক্ষেত্রে প্রাথমিকভাবে এই বইটি পড়ার পরামর্শ দেন।৪। মূল বইতে রেফারেন্স কম ছিল। লেখক বইর শেষে বইর একটা লম্বা তালিকা দেন যেখান থেকে তিনি সহায়তা নিয়েছেন। কিন্তু পাঠকদের সুবিধার্থে অনুবাদক কাজী আবুল কালাম সিদ্দীক সাহেব প্রচুর পরিশ্রম করে নিজের পক্ষ থেকে অনেক রেফারেন্স যোগ করেছেন।৫| একদম শেষের দিকে ৪ কালারের রঙিন ম্যাপ যোগ করা হয়েছে বিভিন্ন সাম্রাজ্যের বিস্তৃতিকে কেন্দ্র করে। তাদের উত্থান-পতন নিয়ে একাধিক ম্যাপে সাজানো হয়েছে

Frequently Bought Products

৳948 ৳1,316

Shop Smart. Live Better.

Welcome to Safaki.com – your trusted online marketplace in Bangladesh. Based in Demra, Dhaka, we are dedicated to providing a seamless shopping experience with a diverse range of products across various categories.

All categories
Flash Sale
Todays Deal