যেমন ছিলেন তিনি (প্যাকেজ),,Jemon Chilen Tini (Package)

(0 reviews)
Estimate Shipping Time: 3 Days

Price
৳1,161 ৳1,590 /pc -27%
Quantity
(15 available)
Total Price
Share

Reviews & Ratings

5 out of 5.0
(0 reviews)
There have been no reviews for this product yet.

লেখক : আব্দুল ওয়াহহাব ইবনে নাসির আত-তুরাইরী, মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ

প্রকাশনী : ওয়াফি পাবলিকেশন, রুহামা পাবলিকেশন

বিষয় : সীরাতে রাসূল (সা.)

কভার : হার্ড কভার

যেমন ছিলেন তিনি ﷺ (দুই খণ্ড):

আরবের প্রথিতযশা আলেমে দ্বীন ও প্রখ্যাত দাঈ শাইখ সালিহ আল মুনাজ্জিদের এক অপূর্ব সিরাত সংকলস (كَيْفَ عَامَلَهُمْ) ‘যেমন ছিলেন তিনি’।এই গ্রন্থকে আসলে সিরাত বললেও ভুল হবে। সিরাতের বিন্যাসের সঙ্গে এর কোনো মিল নেই। কারণ ইতিহাস বর্ণনা, আবহ নির্মাণ, ঘটনার ধারাবাহিকতা রক্ষা, গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক বিষয়াদির আলোচনা ইত্যাদি করতে গিয়ে সিরাতগ্রন্থের সর্বত্র সরাসরি রাসুলুল্লাহ ﷺ-এর ওপর আলোকপাত করা হয় না। তাই সিরাত খুললেই আপনি দেখবেন সমসাময়িক আরবের ভৌগোলিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক চিত্র, কুরাইশ বংশের ইতিহাস, সাহাবিদের বিভিন্ন ঘটনা, হিজরতে হাবশা, বিভিন্ন লড়াইয়ের ঘটনা ইত্যাদি।পক্ষান্তরে ‘যেমন ছিলেন তিনি’ গ্রন্থে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন কেবল রাসুলুল্লাহর আলোচনা। সর্বত্র কেবল রাসুলুল্লাহর ওপরই সরাসরি আলোকপাত করা হয়েছে। তিনি কী বলছেন, কীভাবে বলছেন, কেন বলছেন, কী করছেন, কীভাবে করছেন, কেন করছেন, কার সঙ্গে কেমন আচরণ করছেন, কোন পরিস্থিতি কীভাবে সামাল দিচ্ছেন ইত্যাদির মতো মূল্যবান ও জীবনঘনিষ্ঠ উপাদান নিয়ে ধাপে ধাপে নির্মাণ করা হয়েছে পুরো বইটি। প্রতিটি অধ্যায়, প্রতিটি পরিচ্ছেদ, প্রতিটি পৃষ্ঠায় আপনি দেখবেন রাসুলুল্লাহময় একটি আবহ ছড়িয়ে আছে। অন্য কোনো কথা নেই, ভিন্ন কোনো আলোচনা নেই—কেবল রাসুলুল্লাহ ও রাসুলুল্লাহর জীবন, রাসুলুল্লাহর সুন্নাহ ও তাঁর আদর্শ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।এক দিঘল দিনে নবিজি ﷺ:

এই তো খেজুর গাছের শহর। প্রাণচঞ্চল হৃদয়গুলোর শহর। এখানেই তাঁর হৃদয়ের বসত। যখন এসেছিলেন দীপ্তিময় হয়ে উঠেছিল শহরের প্রতিটি কোণ। এই শহর, শহরের মানুষ pআর প্রকৃতি তাকে জড়িয়ে নিয়েছিল নিবিড় করে। খানিক দূরে ব্যথার স্মৃতিমোড়া সেই উহুদ পাহাড়, কত ভালোবাসার টান এর সঙ্গে। শহরপুরীর প্রতিটা অলিগলির কাছে অতি আপন তাঁর পায়ের চিহ্ন। অনতিকাল পর এখানেই গড়ে উঠবে তাঁর মাসজিদ, সঙ্গে লাগোয়া ছোট্ট একটি কুটির। এই মাসজিদের আঙিনাতে তাকে ঘিরে জড়ো হবে সেই মহান একদল মানুষ, যারা তাঁর অনুসরণে উদগ্রীব। তিনি হবেন তাদের ছায়াসঙ্গী। তবে সবচেয়ে মধুর সম্পর্কটি হবে আল্লাহর সঙ্গে।আমরা আজ নবিজি ﷺ-এর সাথে কাটাব সকাল থেকে সন্ধ্যা। দেখব তাঁর প্রতিটি নিমেষ। চোখ মেলে অবলোকন করব তাঁর মহৎ অথচ সাদাসিধে জীবন। তাঁর ব্যস্তময় দিনমানে ছড়িয়ে আছে স্বতঃস্ফূর্ততা। সবকিছুর মাঝে আছে ঐকতান। কত খোরাক ছড়িয়ে আছে সেথায় আমাদের জন্য।

৳1,161 ৳1,590

Shop Smart. Live Better.

Welcome to Safaki.com – your trusted online marketplace in Bangladesh. Based in Demra, Dhaka, we are dedicated to providing a seamless shopping experience with a diverse range of products across various categories.

All categories
Flash Sale
Todays Deal