কথা ও স্মৃতি | Kotha O Smriti

(0 reviews)
Estimate Shipping Time: 3 Days

Price
৳485 ৳570 /Pc -15%
Quantity
(16 available)
Total Price
Share

Reviews & Ratings

5 out of 5.0
(0 reviews)
There have been no reviews for this product yet.
লেখক : ফেরদৌসী রহমান
প্রকাশনী : দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড(ইউ পি এল)
বিষয় : আত্মজীবনী
পৃষ্ঠা : 152, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2021

ফেরদৌসী রহমান তাঁর শৈশব ও কৈশোরকাল কাটিয়েছেন বাংলার নদীমাতৃক সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্যের আবরণে,পরিবারের সাথে চল্লিশ বছর পাকিস্তান,আমেরিকা,মালয়েশিয়া,ওয়েস্ট ইন্ডিজ ও কুয়েতে বাস করেছেন,ভ্রমণ করেছেন পঞ্চাশটিরও বেশি রাষ্ট্র। স্বদেশে ও প্রবাসে তাঁর কর্মতৎপর জীবনের নানান অনুভূতিই তিনি রোমন্থন করেছেন কথা ও স্মৃতি নামের দুই মলাটে আবদ্ধ এই লেখাগুলোতে। ফেরদৌসী রহমান আজীবন সমাজসেবায় যুক্ত ছিলেন,যখনই সুযোগ পেয়েছেন আত্মনিয়োগ করেছেন দুঃখী মানুষের সেবায়,আর্থিক অনুদান ও সহযোগিতার পাশাপাশি নানান সংগঠনের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থেকেছেন। জীবনের পথ চলতে গিয়ে তিনি উপলব্ধি করেছেন আপনজন হারানোর বেদনা,রাজনৈতিক অস্থিরতা,দেশের অরাজকতা,ও দরিদ্রদের হতাশা। প্রবাস জীবনে প্রত্যক্ষ করেছেন সাদ্দাম হোসেনের কুয়েত দখল ও পরবর্তী ঘটনাবলি,এছাড়াও মালয়েশিয়াসহ নানান বিদেশ-বিভূঁইয়ে ঘনিষ্ঠভাবে দেখেছেন প্রবাসের বিচিত্র সাংস্কৃতিক ও সামাজিক জীবন। সমাজসেবা ও সাংস্কৃতিক তৎপরতার সূত্রেও পরিচয় ঘটেছে বিচিত্রসব মানুষের সাথে,তাদের মাঝে কেউবা বিদগ্ধজন,কেউবা সাধারণ গৃহকর্মী। এইসব অভিজ্ঞতার নির্যাস মিলবে কথা ও স্মৃতি নামের এই স্মৃতিচারণে। এখানে তিনি লিখেছেন প্রবীণ নারীদের সংগঠন। হেমন্তিকার নানান আনন্দ-অনুষ্ঠানের বিবরণ,প্রসঙ্গক্রমে এসেছে হেমন্তিকার প্রতিষ্ঠাতা প্রফেসর আখতার ইমাম-এর অবদানের কাহিনি,আরও এসেছে সেকাল এবং একালের উৎসব। উদ্যাপনের ভিন্নতা,লিখেছেন নানান সামাজিক বাস্তবতায় সাধারণ মানুষের সুখ হারিয়ে যাওয়ার কথা। বলেছেন। হেমন্তিকার নিজস্ব ভবনের জন্য তাঁর অক্লান্ত পরিশ্রমের কথা। • নারীদের প্রতি সমাজের বৈষম্যমূলক নিষ্ঠুর আচরণ এবং প্রবীণদের অবহেলিত ও কষ্টকর জীবন সম্পর্কেও লিখেছেন,নানান সামাজিক সমস্যার সমাধান সম্পর্কে তিনি তাঁর মতামত ব্যক্ত করেছেন। কথা ও স্মৃতি গ্রন্থে সংকলিত হয়েছে বিভিন্ন সময়ে লেখা তাঁর। কিছু কবিতাও। কয়েক দশকের পরিবর্তনশীল একটি সমাজের চিত্র তার বর্ণনায় মিলবে,মিলবে ফেরদৌসী রহমানের বিশাল মনেরও একটা প্রতিচ্ছবি।

Frequently Bought Products

৳485 ৳570

Shop Smart. Live Better.

Welcome to Safaki.com – your trusted online marketplace in Bangladesh. Based in Demra, Dhaka, we are dedicated to providing a seamless shopping experience with a diverse range of products across various categories.

All categories
Flash Sale
Todays Deal