লেখক : ফাহমিদ-উর-রহমান, সরদার আবদুর রহমান
প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স
বিষয় : ইসলামে নারী, পর্দা ও বিধি-বিধান, রাজনীতি
পৃষ্ঠা : 232
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2023
ভাষা : বাংলা
লাল রাজনীতি:
বিশ্বব্যাপী Red Politics মূলত বাম রাজনীতি হিসেবেই বেশি পরিচিত। এটি সমাজতান্ত্রিক মতাদর্শ প্রতিষ্ঠার আরেক নাম। একদা ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় ‘স্বদেশি’ নামে যে সন্ত্রাসমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়েছিল, তা পরবর্তীতে বাংলায় সমাজতান্ত্রিক মতবাদ প্রতিষ্ঠার রাজনৈতিক কৌশলে পরিণত হয়। যৌবনের সময় বামপন্থা বিপুলসংখ্যক মানুষের দৃষ্টি আকর্ষণ করলেও, এর ভয়ংকর কৌশল সাধারণ মানুষকে ভীত করে। গ্রন্থে বাম রাজনীতির উত্থান, পতন এবং বিতর্কিত ধারার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়েছে।
ফ্রানজ ফানোঁ হিজাব ও ঔপনিবেশিকতা:
হিজাব কি কেবল নারীর মুখ বা শরীর আবৃত রাখে এমন একটি কাপড়? না, এটি একটি সংস্কৃতিকে প্রতিফলিত করে, যা দেখে পশ্চিমা বিশ্ব উদ্বিগ্ন হয়ে ওঠে। সমাজতান্ত্রিক ফ্রানজ ফানোঁ হিজাবের এই সাংস্কৃতিক তাৎপর্য লক্ষ্য করেছিলেন—কীভাবে এটি আধিপত্যবাদ মোকাবিলা করে এবং নিজের সংস্কৃতির আলোয় দাঁড়াতে নারীদের উদ্বুদ্ধ করে। বাংলাদেশে হিজাবের এই নবতর সাংস্কৃতিক তাৎপর্য নিয়ে লিখেছেন ফাহমিদ-উর-রহমান।
Welcome to Safaki.com – your trusted online marketplace in Bangladesh. Based in Demra, Dhaka, we are dedicated to providing a seamless shopping experience with a diverse range of products across various categories.