টাইম ম্যানেজমেন্ট বা সময় ব্যবস্থাপনা, জীবন পরিচালনা, জীবনের ডিসিপ্লিন- এ সমস্ত পরিভাষা একই সুতোয় গাঁথা। মানুষের মন একটা পাগলা ঘোড়া। একে নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং; তবে অসম্ভব নয়। জিন এবং মানব শয়তান একবার এ পাগলা ঘোড়ার নিয়ন্ত্রণ নিলে সমূহ বিপদ।
আপনি আপনার সময়কে ঠিকভাবে কাজে লাগাতে পারেন আবার অপচয়ও করতে পারেন। এ ব্যাপারে আপনি স্বাধীন। আল্লাহ আমাদের ইচ্ছা শক্তি কাজে লাগানোর স্বাধীনতা দিয়েছেন। এই কারণেই আমাদের পরকালে সময় বা জীবন কী কাজে ব্যয় করেছি, তার হিসাব দিতে হবে।
সময় ব্যবস্থাপনার সামর্থ্য থেকেই একজনের সাফল্য বা ব্যর্থতা নির্ধারিত হয়। আপনার পেশাগত বা সাংসারিক জীবনে সাফল্য বা ব্যর্থতা আসার অনেক কারণ থাকতে পারে। কিন্তু তার মধ্যে প্রধান কারণ হলো-জীবন বা সময় ব্যবস্থাপনা না জানা।
এই বইটি জীবন ও সময়ের সঠিক ব্যবস্থাপনা, লক্ষ্য নির্ধারণ এবং ব্যক্তিগত ও পেশাদারী উন্নয়নের কৌশল নিয়ে লেখা। পাঠকরা এখানে সময়ের মূল্য বুঝতে শিখবে এবং জীবনকে আরও ফলপ্রসূ ও সুষমভাবে পরিচালনার উপায় পাবে।
Welcome to Safaki.com – your trusted online marketplace in Bangladesh. Based in Demra, Dhaka, we are dedicated to providing a seamless shopping experience with a diverse range of products across various categories.