সালাত, সীরাহ ও আত্মশুদ্ধির পাঠ | Salat, Sirah o Atmoshuddhir Path

(0 reviews)
Estimate Shipping Time: 3 Days

Price
৳1,354 ৳1,504 /Pc -10%
Quantity
(10 available)
Total Price
Share

Reviews & Ratings

5 out of 5.0
(0 reviews)
There have been no reviews for this product yet.

লেখক : ইসলাম জামাল, ড. আইদ আল কারণী, নোমান আলী খান, মুফতি মুহাম্মাদ শফি রহ., হাফেজ মুনির উদ্দিন আহমদ

প্রকাশনী : আল কোরআন একাডেমী পাবলিকেশন্স, ইসলাম হাউজ পাবলিকেশন্স, কালান্তর প্রকাশনী, গার্ডিয়ান পাবলিকেশন্স, রুহামা পাবলিকেশন

বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা, আল কুরআন, সালাত/নামায, সীরাতে রাসূল (সা.)

ভাষা : বাংলা

রিভাইভ ইয়োর হার্টআধুনিক যুগের বিশ্বাসী মানুষরা কীভাবে আল্লাহ্‌ রাব্বুল আলামিনের সাথে হৃদয়ের কথা উপস্থাপন করে? কীভাবে আমরা একটা সৌহাদ্যপূর্ণ, পারস্পরিক সহযোগিতা মনোভাবাপন্ন সমাজ গড়ে তুলতে পারি? আজকের দিনে উম্মাহ যেসব বড়ো বড়ো চ্যালেঞ্জ মোকাবেলা করছে, সেগুলোকে কীভাবে আমরা সামলিয়ে নিতে পারি?এসব প্রশ্ন এবং তার উত্তর খুঁজে পাব- উস্তাদ নুমান আলী খানের এই সংকলিত গ্রন্থে ইনশাআল্লাহ্‌। ঝঞ্জা-বিক্ষুব্ধ এই সময়ে আমাদের করনীয় খুঁজে ফিরব এখানে।সিরাতে খাতামুল আম্বিয়া সা. দাওয়াহ সংস্করণমুফতি মুহাম্মাদ শফি রাহ.—সমগ্র বিশ্বের ইলমি ময়দানে যাঁর পরিচয় তিনি।

এবং বিশেষত উপমহাদেশ যাঁর ইলম ও চিন্তার কারনামায় চিরঋণী; এই মনীষার

রচিত গ্রন্থটির বাংলায়ন সিরাতে খাতামুল আম্বিয়া সাঃ। সংক্ষিপ্ত অথচ

তথ্যবহুল এই গ্রন্থে চিত্রিত হয়েছে নবিজীবনের ছোট-বড় সমূহ দিক।বিশেষ বিবেচনায় নবিজির জিহাদ ও বহুবিয়ে নিয়ে করা হয়েছে স্মরণযোগ্য আলোচনা।

দেওয়া হয়েছে এ সম্পর্কে বিরুদ্ধবাদীদের বিভ্রান্তি, আপত্তি, সংশয় আর

প্রশ্নের দালিলিক ও বুদ্ধিবৃত্তিক জবাব।এমন আরও কিছু বিষয়ের সংযোজনে গ্রন্থটি অনন্যতায় পেয়েছে আকর্ষণীয় একসুর ও সার। তা ছাড়া লেখক এর উৎস বানিয়েছেন হাদিস ও ইতিহাসের কালজয়ী সব

গ্রন্থকে। ফলে এটি অঘোষিতভাবেই হয়ে উঠেছে সময়ের এক শ্রেষ্ঠ রচনা। আর

তাই থানবি রাহ. তাঁর খানকায়ে ইমদাদিয়ার পাঠ্যসূচিভুক্ত করেন একে। এরপর

থেকে আজ অবধি উপমহাদেশের মাদরাসাগুলোর সিলেবাসে সুবাস ছড়াচ্ছে গ্রন্থটি।সিলেবাসভুক্ত হলেও এর নির্দিষ্ট কোনো পাঠকশ্রেণি আমাদের উদ্দেশ্য নয়।আমরা একে সর্বশ্রেণির জন্য সুপাঠ্য করতে যথাসাধ্য সতর্ক থেকেছি শুরু থেকে

শেষ পর্যন্ত। ফলে কিশোর ও সর্বসাধারণের কথা মাথায় রেখে এর ভাষায়

পাণ্ডিত্যসুলভ উচ্চারণ পরিহার করেছি। বিপরীতে সহজ-সাধারণ শব্দ-বাক্য

ব্যবহারে থেকেছি আন্তরিক।আমার সালাত ছুটে গেল!একটা সময় ছিল, আমি নিয়মিত মুসল্লি হওয়ার তামান্না করতাম। আমি বুঝতে পারতাম, আমি যদি সালাতে নিয়মিত হতে পারি তবে আমার জীবন সৌভাগ্য ও প্রশান্তিতে ভরে উঠবে। সালাতে নিয়মিত হতে পারেনি এমন অনেকেই আমাকে জানিয়েছে, তারাও অন্তরে এমন তামান্না লালন করেন। কিন্তু কীভাবে আমি নিয়মিত মুসল্লি হবো?সালাতের ব্যাপারে যত চিন্তা, সংশয় ও সমস্যা আপনাকে ঘিরে আছে, সবগুলো নিয়ে চমৎকার আলোচনা হয়েছে এই বইতে। বইটি পড়ার সময় মনে হবে, আরে! এটি তো বিশেষভাবে আমার জন্য লেখা হয়েছে। যেন লেখক আপনাকে অনেক দিন থেকে চেনেন। বইটির পাতা উল্টাতে উল্টাতে আপনার মনে হবে লেখক আপনাকে ধীরে ধীরে নিয়ে যাচ্ছেন সালাতের সুখময় ভুবনে। বইটি শেষ হতে না হতেই সালাতের প্রতি অনুরাগ ও ভালোবাসায় ভরে উঠবে আপনার হৃদয়। 

Frequently Bought Products

৳1,354 ৳1,504

Shop Smart. Live Better.

Welcome to Safaki.com – your trusted online marketplace in Bangladesh. Based in Demra, Dhaka, we are dedicated to providing a seamless shopping experience with a diverse range of products across various categories.

All categories
Flash Sale
Todays Deal