মিস্টার অ্যান্ড মিসেস অভ্র
লেখক : আবুল ফাতাহ
প্রকাশনী : নন্দন
বিষয় : সমকালীন উপন্যাস
পৃষ্ঠা : 80, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2024
আইএসবিএন : 9789849415435, ভাষা : বাংলা
ফোন রিসিভ করার সাথে সাথেই রাগী রাগী গলার এক লোক বলল, “আপনে তো মিয়া আজব পাবলিক! বউ রাস্তার মাঝখানে বইয়া কানতাছে আর আপনে ঘরে বইয়া ‘চেদরাইয়া’ ঘুমাইতাছেন?”
“ঘুমাচ্ছিলাম এ তথ্য সঠিক। তবে ‘চেদরাইয়া’ ঘুমানোর স্বভাব আমার নাই আলহামদুলিল্লাহ। আমার সাথে শুলে আপনি বুঝতেও পারবেন না যে পাশে কেউ আছে।”
“ধুর মিয়া, মজা নিতাছেন? আপনের পাশে আমি শুইতে যামু কোন দুঃখে? যার শোয়ার কথা হ্যারে তো রাস্তায় ফালাইয়া গেছেন। নেন কথা কন।”
আমাকে চুড়ান্ত মাত্রায় হতভম্ব করে দিয়ে ঝরনাধারার মতো একটা রিনরিনে কণ্ঠ ভেসে এলো…
“মিস্টার অ্যান্ড মিসেস অভ্র” একটি আধুনিক রোমান্টিক উপন্যাস, যেখানে ভালোবাসা, সম্পর্ক ও আত্মঅনুসন্ধানের গল্প একত্রে বোনা হয়েছে। শহুরে জীবনের আবেগ, ভুল বোঝাবুঝি ও ভালোবাসার পুনর্জন্ম এই গল্পের মূল থিম।