নিরাপদ মাতৃত্ব প্যাকেজ|Nirapod Mattritto Package

(0 reviews)
Estimate Shipping Time: 3 Days

Price
৳384 ৳630 /Pc -39%
Quantity
(15 available)
Total Price
Share

Reviews & Ratings

0 out of 5.0
(0 reviews)
There have been no reviews for this product yet.

লেখক : আবু মুহাম্মাদ, আয়িশা আল হাজ্জার

প্রকাশনী : মানহাল পাবলিকেশন, সিয়ান পাবলিকেশন

বিষয় : ইসলামী চিকিৎসা, চিকিৎসা, সন্তান প্রতিপালন

পৃষ্ঠা : 412, কভার : পেপার ব্যাক

আমানি বার্থ : প্রাকৃতিক পদ্ধতিতে মা হওয়ার উপায়

আমাদের চিকিৎসকদের প্রায় কেউই সম্পূর্ণ প্রাকৃতিক প্রসব দেখেননি। কোনো রোগের প্যাথলজি বোঝার জন্য শরীরের স্বাভাবিক ফিজিওলজি বোঝাটা যেরকম গুরুত্বপূর্ণ, সেরকম লেবারকে তার নিজস্ব গতিতে এগোতে দিতে চাইলে এর প্রাকৃতিক ও আত্মিক দিকগুলো জানাও গুরুত্বপূর্ণ। আমরা যদি না-ই জানি লেবার পেইনের উদ্দেশ্য কী, কীভাবে ঔষধ ছাড়াই এই পেইনের মোকাবিলা করা সম্ভব, তাহলে আমাদের মায়েদের কীভাবে আমরা অনুপ্রাণিত করতে পারব!এটা সর্বাগ্রে একজন হবু মাকে জানতে হবে, তেমনই জানতে হবে— প্রসব-সহযোগী হিসেবে তার স্বামী ও পরিবারের অন্যান্য সদস্যকে; এরপর তার অন্য সেবাপ্রদানকারীদের—যাদের মাঝে নার্স, মিডওয়াইফ, অবস্টেট্রিশিয়ান বা প্রসূতিবিদ ও শিশুচিকিৎসক-সহ সকলেই আছেন।যদিও না জানার কারণে অনেক মেয়ের কাছেই লেবার পেইন একটা ভীতিকর ব্যাপার এবং তারা স্বেচ্ছায় সিজারিয়ান ডেলিভারির দিকে ঝুঁকে পড়ছে, তারপরও আমার দেখা অনেক হবু মা-ই এখন আগের চাইতে সচেতন। নরমাল ডেলিভারির প্রতি তারা অত্যন্ত আগ্রহী। তারা লেবার ও এর প্রিপারেশন সম্পর্কে জানতে চায়, নরমাল ডেলিভারি করাতে আগ্রহী—এমন প্রসব সহযোগীর খোঁজও করে। আমাদের দেশের পরিপ্রেক্ষিতে এই জানার ক্ষেত্রটা খুবই সীমিত। আমি বিশ্বাস করি, বাংলা ভাষায় বইটি এক্ষেত্রে একটি মাইলস্টোন হয়ে থাকবে।~ ডা. ফাতেমা ইয়াসমিন

এফসিপিএস (অবস্টেট্রিক্স ও গাইনোকোলজি)

নরমাল ডেলিভারি সহজে সন্তান প্রসবের কুরআনি পদ্ধতি

যাপিত জীবনের কোনো ক্ষেত্রেই আমরা কেবল চিকিৎসকের ঔষধের প্রতি মুখাপেক্ষী নই; বরং আল্লাহ তায়ালা সকল বিষয়ে আমাদের পূর্ণ দিকনির্দেশনা প্রদান করেছেন। সন্তান ভূমিষ্ট হবার জটিল মুহূর্তের কথা স্মরণ করে আমাদের বোনেরা খুব হতাশা অনুভব করে থাকে। এ কঠিন পরীক্ষায় সহজে উতরে যাবার জন্য তারা যথাসাধ্য চেষ্টা-তদবির করে। অথচ এ মুহূর্তে দেখা মেলে কতিপয় স্বার্থান্বেষী মানুষের; যারা তাদের সকল চেষ্টা-তদবিরকে মিথ্যে সাব্যস্ত করে ঠেলে দেয় আমৃত্যু বেদনার পথে।আমাদের এ হতাশাগ্রস্ত বোনদের জন্য এ ছোট্ট পুস্তিকায় কিছু দোয়া ও প্রতিষেধক তুলে ধরা হয়েছে। যদি গর্ভবতী নারী এ দোয়া ও আমলগুলো পুর্ণ প্রচেষ্টা ও বিশ্বাসের সাথে পালন করে, তাহলে আল্লাহ তায়ালার মহান সত্ত্বার প্রতি আমরা আশাবাদী—ইনশাআল্লাহ খুব সহজেই অস্ত্রোপচারহীন তাদের ফুটফুটে সন্তান পৃথিবীর আলো দেখবে।

৳384 ৳630

Shop Smart. Live Better.

Welcome to Safaki.com – your trusted online marketplace in Bangladesh. Based in Demra, Dhaka, we are dedicated to providing a seamless shopping experience with a diverse range of products across various categories.

All categories
Flash Sale
Todays Deal