বাঙালি জাতি যেমন বহিরাগত কোন সত্তা নয় তেমনি বাংলা ভাষাও এখানকার মাটিতেই উৎপন্ন। এখানকার প্রাকৃতজনের মুখের ভাষাই বাংলা ভাষা। অঞ্চল ভেদে প্রাকৃতের ইতিহাস কিঞ্চিৎ ভিন্ন। শহীদুল্লাহর মতে কোল মু-া, সাঁওতালি ভাষার প্রভাব রয়েছে গৌড়ীয় প্রাকৃতে। সুরেন্দ্রচন্দ্র রায়চৌধুরীর মতে বৃহত্তর রংপুর অঞ্চলের ভাষা গড়ে ওঠেছে রাজবংশী ভাষা থেকে। ময়মনসিংহের ভাষার শিকড়ে হাজং, গারো ভাষার প্রভাব এবং সিলেট অঞ্চলের ভাষার শিকড়ে খাসিয়া, মনিপুরী ভাষার প্রভাব থাকতে পারে। চট্টগ্রামের ভাষার শিকড় চাকমা-তঞ্চঙ্গ্যা ভাষার মধ্যে নিহিত। সুনীতিকুমারের মতে, বাংলা ভাষার উৎপত্তি মাগধী প্রাকৃত (বিহার, ভারত) থেকে। এভাবে নৃগোষ্ঠী ভাষা থেকে কালের বিবর্তনে গড়ে ওঠেছে বাংলা ভাষা, যেমন নৃজাতি থেকে গড়ে ওঠেছে বাঙালি জাতি। বাংলায় প্রায় ৫৭টি নৃগোষ্ঠী আছে। তারা কোন না কোন ভাবে বাঙালি জাতি ও ভাষা উৎপাদনে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ প্রভাব রেখেছে। বাংলা ভাষা ৬৫০ খ্রি: উৎপন্ন হলেও এর শিকড় কালের অনেক গভীরে প্রোথিত।
Welcome to Safaki.com – your trusted online marketplace in Bangladesh. Based in Demra, Dhaka, we are dedicated to providing a seamless shopping experience with a diverse range of products across various categories.