প্রচারেই প্রসার | Procharei Proshar

(0 reviews)
Estimate Shipping Time: 3 Days

Price
৳630 ৳900 /1 -30%
Quantity
(15 available)
Total Price
Share

Reviews & Ratings

5 out of 5.0
(0 reviews)
There have been no reviews for this product yet.
লেখক : গালীব বিন মোহাম্মদ, জিম ব্লাইথ, প্রলয় হাসান
প্রকাশনী : আদর্শ, নন্দন
বিষয় : মার্কেটিং ও সেলিং
পৃষ্ঠা : 495, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2021
মার্কেটিং ছাড়া কোনো ব্যবসা বা উদ্যোগ সফলতার মুখ দেখবে, এটা নিছক আকাশ কুসুম কল্পনা। মার্কেটিং তাই সব যুগের ব্যবসার জন্যই আবশ্যক একটি উপাদান ছিল। আর আজকাল তুমুল প্রতিযোগিতার এই যুগে তো এই কথাটা আরো বেশি সত্য হয়ে গিয়েছে। এজন্যই ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য আমরা নিয়ে এলাম আরো একটি দারুণ প্যাকেজ – ‘প্রচারেই প্রসার’। এতে পাচ্ছেন –১। ঠিক-বেঠিক মার্কেটিং
প্রথমেই আসে সাইকোলজি। তারপর আসে প্রডাক্ট-সার্ভিস কনসেপ্ট; যেটির সঙ্গে আসে ইকোনমি, ফিজিবিলিটি, সোর্সিং…এসব মিলিয়ে কনসেপ্টটিকে বাস্তবে রূপান্তর করার মতো টেকনিক্যাল বিষয়গুলো। আসে প্রাইসিং স্ট্র্যাটেজি, কমিউনিকেশন, ডিস্ট্রিবিউশন। এভাবে নানা ধাপে সম্পন্ন হয় মার্কেটিংয়ের তুমুল কারবার। আর এইসব কিছু নিয়েই জমাট একটা বই ‘ঠিক-বেঠিক মার্কেটিং’।২। নন-মার্কেটারদের জন্য মার্কেটিং
মার্কেটিং জগতে তুমুল আলোড়ন তোলা কেইস স্টাডি এই বইটিতে স্থান পেয়েছে। এর মধ্যে আছে নব্বইর দশকে বাংলাদেশে হালাল সাবানের প্রচারণা, ভারতে সকল বাধা পেরিয়ে পেপসি আর কোকাকোলার সফল ব্যবসা, সেলবাজার ডট কমের পতন, একজন মাত্র অসন্তুষ্ট গ্রাহকের কারণে আমেরিকার বড় একটি এয়ারলাইনস কোম্পানির ১৮০ মিলিয়ন ডলারের ক্ষতির ঘটনা আর আমেরিকারই দুই বার্গার জায়ান্টের একটির অপরটির বিরুদ্ধে চালানো ‘পারফেক্ট গেরিলা মার্কেটিং’।৩। ১০০ গ্রেট মার্কেটিং আইডিয়া
বিশ্বের নামকরা বিভিন্ন ব্র‍্যান্ডের স্ট্র‍্যাটেজি বা ক্যাম্পেইন থেকে নেওয়া মার্কেটিং আইডিয়া স্থান পেয়েছে এই বইটিতে। বইটির লেখক মার্কেটিংয়ের প্রফেসর হওয়া সত্ত্বেও কেতাবি কোনো বিষয়ই এতে আনেননি। বইয়ের প্রতিটা আইডিয়ার ক্ষেত্রে প্রথমে তিনি আইডিয়ার ব্যাপারে ধারণা দিয়েছেন। এরপর কোন ঘটনা বা ক্যাম্পেইন থেকে তিনি আইডিয়া নিয়েছেন, সে গল্প বলেছেন। সব শেষে, আইডিয়ার প্রয়োগ কীভাবে করবেন, কী কী মাথায় রাখতে হবে সেসব বুলেট পয়েন্ট আকারে তুলে দিয়েছেন। এতোটাই সহজ করে লেখা একজন মুদি দোকানিও চাইলে আইডিয়াগুলো এপ্লাই করতে পারবে। প্রতিটা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীর জন্য বইটা গাইডবুক হিসেবে কাজ করবে।

৳630 ৳900

Shop Smart. Live Better.

Welcome to Safaki.com – your trusted online marketplace in Bangladesh. Based in Demra, Dhaka, we are dedicated to providing a seamless shopping experience with a diverse range of products across various categories.

All categories
Flash Sale
Todays Deal