ব্যক্তি জীবনে সত্যিকার মুসলিম হিসেবে জীবন যাপনের জন্যে যেমন তার সীরাত অধ্যয়ন ও অনুসরণ অপরিহার্য, ঠিক তেমনি ইসলামী আন্দোলন তথা ইসলামী সমাজ নির্মাণ ও প্রতিষ্ঠার প্রচেষ্টার ক্ষেত্রেও তাঁর সীরাতের উপলব্ধি ও অনুসরণ অপরিহার্য। এর কোনাে বিকল্প নেই।
রাসূলুল্লাহ (সা.) এর সীরাতের উপর এযাবত বেশ কিছু গ্রন্থ বাংলা ভাষায় লিখিত ও অনূদিত হয়ে প্রকাশ হয়েছে। তবে এ গ্রন্থটি বিশেষভাবে রাসূলুল্লাহ (সা.) এর দীন প্রচার ও প্রতিষ্ঠার কর্মপন্থা ইসলামী আন্দোলনের কর্মীদের সম্মুখে উপস্থাপনের উদ্দেশ্যে। এ গ্রন্থে আমরা রাসুল্লাহ (সা.) এর দাওয়াতী কাজের পদ্ধতি, দাওয়াতের প্রতিক্রিয়া এবং বিরােধিতার মুখে দাওয়াত ও আন্দোলনের কাজ অব্যাহত রাখার কৌশল আলােচনা করা হয়েছে ।
ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার উপযােগী লােক তিনি কিভাবে তৈরি করেছেন এবং কিভাবে ইসলামের পক্ষে মানুষের মন জয় করেছেন সে বিষয়গুলােও এখানে আলােকপাত করা হয়েছে। ইসলামের পথে দাওয়াতদানকারী এবং ইসলামী আন্দোলনের কর্মীদের সামনে রাসূলুল্লাহ (সা.) কে মডেল হিসেবে উপস্থাপন করাই এ গ্রন্থের মূল উদ্দেশ্য।
Welcome to Safaki.com – your trusted online marketplace in Bangladesh. Based in Demra, Dhaka, we are dedicated to providing a seamless shopping experience with a diverse range of products across various categories.