রবীন্দ্র ভাবনা | Rabindra Vabna

(0 reviews)
Estimate Shipping Time: 3 Days

Price
৳203 ৳290 /pc -30%
Quantity
(11 available)
Total Price
Share

Reviews & Ratings

5 out of 5.0
(0 reviews)
There have been no reviews for this product yet.

লেখক : এবনে গোলাম সামাদ

প্রকাশনী : তালবিয়া প্রকাশন

বিষয় : ঐতিহাসিক ব্যক্তিত্ব

পৃষ্ঠা : 120, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st editon, 2025

আইএসবিএন : 9789849930945, ভাষা : বাংলা

এবনে গোলাম সামাদ আমাদের জাতিসত্তার নির্ণায়ক কণ্ঠস্বর। তিনি তার বহুমাত্রিক ভাবনার বিচরণে বাংলাদেশী মুসলমানের সত্তার ধারক বাহক হিসেবে আবির্ভূত হয়েছেন। তিনি বিজ্ঞানী। তিনি দার্শনিক। তিনি শিক্ষক। তিনি চিন্তক ও সুলেখক। অবিরল গদ্যে প্রতিভাত হয়েছেন এই প্রতিভূ।তার বহুমাত্রিক লেখালেখিতে রবীন্দ্রনাথও ছিলেন প্রাসঙ্গিক। যেহেতু বাঙালি ও বাঙালি মুসলমানের মাঝে রবীন্দ্রয়ানের দীর্ঘ প্রক্রিয়া আছে এবং মিথ হলেও তার সফলতা বিস্তর সেহেতু জাতিসত্তার কণ্ঠস্বর হিসেবে এবনে গোলাম সামাদের রবীন্দ্র ভাবনা সংকলিত হওয়া জরুরী ছিলো।রবীন্দ্রনাথ কতটা বাংলাদেশের। কতটা বাঙালি মুসলমানের। রবীন্দ্রয়ানের খোলসের আড়ালে আসলে এর বাস্তবতা কি? এসবের উত্তরতো জানা জরুরি। এইসব প্রশ্নে এবনে গোলাম সামাদ আমাদের জন্য কি উত্তর রেখেছেন- তা জানতে পারবো রবীন্দ্র ভাবনায়।এবনে গোলাম সামাদের বরীন্দ্র ভাবনা সংগ্রহ ও সম্পাদনা করেছেন সুলেখক ও সম্পাদক শাহাদাৎ সরকার। বইটি প্রকাশ করছে তালবিয়া প্রকাশন। আমরা আশাকরি, বইটি অনুসন্ধানী পাঠকের নিকট এর আবেদনকে ঋদ্ধ করবে। সময়ের তারুণ্যকে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে সঠিক বার্তা দেবে।

৳203 ৳290

Shop Smart. Live Better.

Welcome to Safaki.com – your trusted online marketplace in Bangladesh. Based in Demra, Dhaka, we are dedicated to providing a seamless shopping experience with a diverse range of products across various categories.

All categories
Flash Sale
Todays Deal