সত্যায়ন প্রকাশনীর নতুন ২টি বই|Sattayon Prokashonir Notun 2ti Boi

(0 reviews)
Estimate Shipping Time: 3 Days

Price
৳407 ৳550 /Pc -26%
Quantity
(12 available)
Total Price
Share

Reviews & Ratings

5 out of 5.0
(0 reviews)
There have been no reviews for this product yet.
সত্যায়ন প্রকাশনীর নতুন ২টি বই
লেখক : শাইখ ড. মুহাম্মাদ ইবনু ইবরাহীম নাঈম
প্রকাশনী : সত্যায়ন প্রকাশন
বিষয় : ইবাদত ও আমল
কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st Published, 2023
ভাষা : বাংলা
আমল ধ্বংসের কারণ:আখিরাত সাজানোর সুযোগ কেবল দুনিয়ার এ জীবনটুকুই। এই জীবন ফুরাবার আগেই ঈমান-আমলের মাধ্যমে আখিরাতকে গুছিয়ে নিতে হয়। তবে অনেক আমল করার পরও কিছু কারণে সেসব বরবাদ হয়ে যাবার ভয় রয়েছে! পাহাড় পরিমাণ নেক আমল যদি চোখের পলকেই ধূলিকণায় পরিণত হয়, তবে বান্দার জন্য এর চেয়ে নিদারুণ দুঃসংবাদ আর কী হতে পারে?আমল ধ্বংস করতে প্রকাশ্য শত্রু শয়তানের সূক্ষ্ম ফাঁদ তো রয়েছেই। এছাড়াও এমন কিছু বিষয় আছে, যেগুলো আমলকে আংশিকভাবে নষ্ট করে। আর কিছু কারণ তো এমন যে, তা ব্যক্তির আমলের খাতা একেবারে শূন্য করে দেয়। তাই এসব ব্যাপারে সচেতন না হলে আমল ধ্বংসের আশঙ্কা থেকেই যায়। তবে স্বস্তির ব্যাপার হলো, আল্লাহর রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমাদেরকে আমল ধ্বংসের এসব কারণ জানিয়ে দিয়েছেন, সতর্ক করেছেন।এ বইটিতে আমল ধ্বংসের সে কারণগুলোই সরলভাবে বর্ণিত হয়েছে। মা-বাবার অবাধ্যতা, ভাগ্য গণনা করা, তাকদীর অস্বীকার করা-সহ আমল ধ্বংসকারী এমন সব বিষয় এ বইতে উঠে এসেছে- যা একজন মুমিনের না জানলেই নয়।দরজা খুলুন আসমানের:আসমানের বিশালতা আমাদের কল্পনার চেয়েও অনেক অনেক বড়। একে ঘিরে আমাদের জ্ঞান খুবই নগণ্য। আসমানের রয়েছে অসংখ্য দরজা। এমনও দরজা রয়েছে যা চওড়া দীর্ঘ ৭০ বছরের পথ। বিশাল এই দরজাগুলো সাধারণত বন্ধই থাকে। তবে আনন্দের বিষয় হলো- আসমানের দরজা খুলে যেতে পারে বান্দার সামান্য ফিসফিস করা মিনতিতে! আসমানের দরজা আরো খোলা হয় বিশেষ কিছু মুহূর্তে ও গুরুত্বপূর্ণ কোন আমলের জন্যও। আসমানের মস্ত বড়ো দরজা পাড়ি দিয়েই অনুগত বান্দার দুআ পৌঁছে যায় আরশে আযীমে। এটি মুমিনের জন্য এক সৌভাগ্যের ব্যাপার।তবে কারো কারো জন্য একদমই খোলা হয়না কল্যাণময় এ দরজা । জীবদ্দশায় তো নয়ই, বরং মৃত্যুর পরেও আসমানের দরজা খোলা হয়না অবাধ্য রূহের জন্য । সে বঞ্চিত হয় আল্লাহর অনুগ্রহ ও ফেরেশতাদের সম্মান থেকে।আসমানের দরজাসমূহ খুলে দেওয়ার মুহূর্ত ও তাৎপর্যপূর্ণ আমল নিয়ে বিস্তারিত জানাবে এই বই। যেন সচেতন মুমিনের জন্য সহজ হয় রবের সন্তুষ্টি অর্জন। আরো থাকবে এই সৌভাগ্য থেকে বঞ্চিতদের কথাও, যেন সচেতন হয়ে নিজেকে বাঁচিয়ে নেওয়া যায়।
সত্যায়ন প্রকাশনীর সর্বশেষ প্রকাশিত ২টি নতুন বইয়ের বিশেষ সংকলন। পাঠকদের জন্য জ্ঞান, অনুপ্রেরণা ও আত্মোন্নয়নের অনন্য আয়োজন।
৳407 ৳550

Shop Smart. Live Better.

Welcome to Safaki.com – your trusted online marketplace in Bangladesh. Based in Demra, Dhaka, we are dedicated to providing a seamless shopping experience with a diverse range of products across various categories.

All categories
Flash Sale
Todays Deal