সীরাহ প্যাকেজ | Seerah Package

(0 reviews)
Estimate Shipping Time: 3 Days

Price
৳1,306 ৳1,865 /Pc -30%
Quantity
(20 available)
Total Price
Share

Reviews & Ratings

5 out of 5.0
(0 reviews)
There have been no reviews for this product yet.

লেখকআল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহ.)রেইনড্রপস টীমসাইয়্যেদ সুলাইমান নদভী রাহ.হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (রহ.)

প্রকাশনীসমকালীন প্রকাশন

বিষয়চলমান বিশ্ব-ব্যবস্থার লড়াইয়ে শাইখ হারুন ইজহার হাফি. এর মৌলিক বইয়ের সিলেবাসসীরাতে রাসূল (সা.)

(শায়েখ হারুন ইজহার হাফিঃ এর দাওয়াতি সিলেবাস)

সীরাতে খাতামুল আম্বিয়া

নবিসকল যুগের, সকল কালের আদর্শ। তাঁকে নিয়ে বিভিন্ন যুগে লেখা হয়েছে অসংখ্য সীরাত-গ্রন্থ। নানান দৃষ্টিকোণ থেকে আলোচনা করা হয়েছে তাঁর জীবনী। এগুলো এখনো রসদ জুগিয়ে যাচ্ছে উম্মতে মুহাম্মাদিকে। ঠিক তেমনই এক কিতাব হলোসীরাতে খাতামুল আম্বিয়া লিখেছেন উপমহাদেশের বিখ্যাত আলিম মুফতি মুহাম্মাদ শফি।

গ্রন্থটি বেশ সংক্ষিপ্ত। তবে সুবিন্যস্ত চিত্র উঠে এসেছে এখানে। গুরুত্বপূর্ণ কোনো ঘটনাই যেন বাদ পড়েনি। নির্ভরযোগ্য উৎস থেকে সংকলিত এই গ্রন্থটি বেশ সমাদৃত হয়েছে জ্ঞানীদের মহলে। বইটি প্রকাশ হওয়ার মাত্র তিন মাসের মাথায় পাঞ্জাব, হিন্দুস্তান এবং বাংলার কওমী মাদরাসার পাঠ্যক্রমে তা অন্তর্ভুক্ত করা হয়। বর্তমানেও অগণিত শিক্ষাপ্রতিষ্ঠানের সিলেবাসে যুক্ত রয়েছে বইটি।

এই গ্রন্থটির জন্য দুআ অভিবাদন জানিয়েছেন হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলি থানভি আল্লামা আনওয়ার শাহ কাশ্মীরি -এর মতো বিখ্যাত আলিমগণ। এক বৈঠকেই পড়ে ফেলার উপযোগী এই কিতাবটি আপনাকে দেবে সঠিক পথ-নির্দেশনা। জানতে পারবেন সর্বশ্রেষ্ঠ নবির জীবন-প্রবাহের নানান দিক।

আর-রাহিকুল মাখতুম

মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। জগতের জন্য যিনি রহমত, যাকে ভালোবাসে আসমান-জমিনের সবকিছু, দেড় হাজার বছর আগে না-দেখেও যিনি আমাদের ভালোবেসেছেন, কাতর হয়েছেন আমাদের বেদনায়, না-দেখা সত্ত্বেও আমরা যাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসিসেই প্রিয়তম রাসুলের শুদ্ধতম জীবনালেখ্য বই।

ইসলামের জন্য যিনিতায়েফে হয়েছেন রক্তাক্ত, উহুদে জর্জরিত, পেটে বেঁধেছেন পাথর, হয়েছেন সমাজচ্যুতনবিজীবনের সেই সব বেদনাবিধুর ঘটনাপ্রবাহের অনুপম শব্দচিত্র বই।

বইটি এমনভাবে লেখা হয়েছে যে, পাঠকের মনে হবে নবিজীবনের আনন্দ-বেদনার সফরে সঙ্গী হয়ে রয়েছেন তিনিও। তায়েফ, উহুদ খন্দকের বেদনায় ভারাক্রান্ত হবে তার মন। বদর, মক্কা আরব জয়ের আনন্দে উল্লসিত হবে তার হৃদয়। বিশুদ্ধ সূত্রে বর্ণিত নবিজীবনের উল্লেখযোগ্য ঘটনাবলি হৃদয়ছোঁয়া বর্ণনায় পাঠকের সামনে তুলে ধরবে বই।

সীরাহ ( খণ্ড)

অন্ধকার অরণ্যে এক ছটা আলোর কিরণ কিংবা ঘোর অমানিশায় উজ্জ্বল তারকার মত জন্ম যার। সততার অটল আদর্শে সদা হাস্যোজ্জ্বল তরুণ আল আমীন একদিন ওয়াহির পরশে সমগ্র মানবজাতির কাছে হলেন রাহমাতুল্লিলআলামিন। কখনো স্বজাতির প্রস্তারাঘাতে ক্ষতবিক্ষত শির, কখনো বদর-উহুদের রক্তে ভেজা জমিন মাড়িয়ে দ্বীনের ঝাণ্ডা বয়ে নিয়ে চলা। সন্তানের মৃত্যুতে ক্রন্দনরত পিতার হৃদয়, কখনো বা কিশোরী স্ত্রীর খেলার সাথী।

যুগের পর যুগ ধরে লেখা হয়েছে হাজারো পৃষ্ঠা, কত শত ঘন্টা পেরিয়ে গেছে তাঁর স্মৃতি রোমন্থনে। হৃদয় থেকে হৃদয়ে ছুঁয়ে গেছে তাঁর ভালোবাসা। হাজার বছর পরও লেখকদের কলমের কালি আজও ফুরিয়ে যায়নি, মিটে যায়নি নবীপ্রেমিকের হৃদয়ের তৃষ্ণা, অশ্রুসজল হৃদয়ের আবেগে এতটুকুও ভাটা পড়েনি। তাঁর সম্পর্কে আরো একটু জানার আকাঙ্ক্ষায়, আরো একটু হৃদয়ের কাছাকাছি যাওয়ার আশায় আজও আমরা খুঁজে ফিরি নতুন কোন পাণ্ডুলিপি। তিনি আমাদের নবীজী, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

 

৳1,306 ৳1,865

Shop Smart. Live Better.

Welcome to Safaki.com – your trusted online marketplace in Bangladesh. Based in Demra, Dhaka, we are dedicated to providing a seamless shopping experience with a diverse range of products across various categories.

All categories
Flash Sale
Todays Deal