ক্লাসে প্রথম হওয়া আর জীবনে সফল হওয়ার মধ্যে বিস্তর পার্থক্য বিদ্যমান। ফলে প্রায়ই দেখা যায় ক্লাসে সবসময় প্রথম হওয়া ছেলেটি জীবনের পরীক্ষায় শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। তার মানে হচ্ছে ছাত্রজীবনের গুরুত্ব বা সফলতা শুধু ক্লাসে প্রথম হওয়ার মধ্যেই নয়। বরং কীভাবে সারাজীবন সুন্দর করে যাপন করা যায়, সেটার প্রস্তুতি নেওয়ার জন্যই ছাত্রজীবন।এখানে পড়াশোনা, ফলাফল, ক্যারিয়ার নিয়ে যেমন ভাবতে হবে, তেমনি চারিত্রিক গুণাবলি, নৈতিকতা ও আদর্শ নিয়ে বেঁচে থাকাও শিখতে হবে। ভালো ছাত্র হওয়ার চাইতে ভালো মানুষ হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। এ বইটিতে ভালো ছাত্র হওয়ার কলাকৌশল নিয়ে যেমন আলোচনা করা হয়েছে, তেমনি ভালো মানুষ হওয়ার পথও দেখানো হয়েছে। সর্বোপরি বইটি ছাত্র-ছাত্রীদেরকে অনুপ্রাণিত করবে, ক্যারিয়ার সচেতন করবে, আর সুন্দর চিন্তাভাবনা নিয়ে বাঁচতে শেখাবে।
Welcome to Safaki.com – your trusted online marketplace in Bangladesh. Based in Demra, Dhaka, we are dedicated to providing a seamless shopping experience with a diverse range of products across various categories.