সুন্নাহভিত্তিক রুকাইয়া ও স্বপ্নের ব্যাখ্যা প্যাকেজ|Sunnah Based Ruqyah O Swopner Byakkha Package

(0 reviews)
Estimate Shipping Time: 3 Days

Price
৳503 ৳670 /Pc -25%
Quantity
(15 available)
Total Price
Share

Reviews & Ratings

0 out of 5.0
(0 reviews)
There have been no reviews for this product yet.

লেখক : ড. আবু আমিনাহ বিলাল ফিলিপ্স, মুস্তাফা আল জিবালী

প্রকাশনী : সিয়ান পাবলিকেশন

বিষয় : ইসলামি বিবিধ বই, ইসলামী চিকিৎসা

পৃষ্ঠা : 398

ভাষা : বাংলা

মুসলিম ঐতিহ্যে রুকইয়া সংস্কৃতিড. আবু আমিনাহ বিলাল ফিলিপসের রচিত এই বইটির মূল অংশ প্রথমে পিএইচডি থিসিস হিসেবে ১৯৯৪ সালে ওয়েলস বিশ্ববিদ্যালয়ে উপস্থাপিত হয়। বইটিতে পুথিগত জ্ঞানের সাথে একেবারে সরাসরি মাঠপর্যায়ের গবেষণার যথাযথ সমন্বয় ঘটেছে; মুসলিম সমাজে তত্ত্বগতভাবে রুকইয়ার অবস্থান এবং প্রয়োগিক অনুশীলনকে মেথডলজিক্যালি মূল্যায়ন করা হয়েছে।রুকইয়া চর্চার ক্ষেত্রে মুসলিম জাতির বিভিন্ন দেশের মানুষের মধ্যে বিভিন্ন রকম চর্চা পাওয়া যায়। এ কারণে এর একটি বাস্তব চিত্র তুলে আনার জন্য একটি শ্রমসাধ্য অসাধারণ কাজ করেছেন বইটির লেখক ড. বিলাল। তিনি মাঠপর্যায়ের গবেষণার জন্য সাতটি ভিন্ন ভিন্ন দেশের গুরুত্বপূর্ণ অনেক এক্সরসিস্টের (রাকি) সাক্ষাৎকার গ্রহণ করেছেন। এসব সাক্ষাৎকারের ফলাফল বইয়ের মূল অংশেই বিশ্লেষণ করা হয়েছে।একইসাথে সাক্ষাৎকারগুলো বইয়ের একটি বড় পরিশিষ্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। পশ্চিমা সেক্যুলার একাডেমিয়াতে স্রষ্টা, তাঁর অদৃশ্য সৃষ্টি জিন এবং সকল অতিপ্রাকৃতিক শক্তির কার্যকারিতা যেখানে একদম অস্বীকার করা হয়, সেখানে ড. বিলালের এই কাজটি একটি ভিন্ন মাত্রার প্রভাব সৃষ্টি করেছে। তাত্ত্বিক ও প্রায়োগিকভাবে রুকইয়া বিষয়টিকে বোঝার জন্য এই বই একটি অনন্য অবদান—যা জ্ঞানপিপাসু সাধারণ মানুষ ও জ্ঞানীগুণীদের লাইব্রেরিতে একটি অমূল্য সংযোজন হয়ে থাকবে। ইনশা আল্লাহ।স্বপ্নের ব্যাখ্যাস্বপ্নের ব্যাখ্যা দেওয়া যে ইসলামে একটি অনুমোদিত কাজ, তা কেউই অস্বীকার করতে পারে না। কেননা, স্বয়ং নবি (সা.) তাঁর নিজের এবং সাহাবিদের স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন। উপরন্তু আমরা জানি, অতীতের অনেক নির্ভরযোগ্য মুসলিম আলিম স্বপ্নের ব্যাখ্যা বলে দিতেন। তবে, জ্ঞানের অন্যান্য সকল শাখার মতো স্বপ্ন ব্যাখ্যার মূলনীতিগুলোও হতে হবে নবি (সা.)-এর নির্দেশনা অনুযায়ী। কারও ব্যক্তিগত খেয়াল-খুশির অনুবর্তী হতে পারবে না। সেই কারণে আমি হাদিসের প্রধান প্রধান গ্রন্থসমূহ যেমন: সহিহ বুখারি, সহিহ মুসলিম, সুনানু আবি দাউদ, সুনানু তিরমিজি, সুনানু দারিমি, সুনানু ইবন মাজাহ এবং মুসনাদু আহমাদ থেকে স্বপ্নের ওপর নির্ভরযোগ্য বর্ণনাসমূহকে একত্রিত করার প্রয়াস চালিয়েছি। স্বপ্নের ওপর প্রায় পাঁচশ হাদিস থেকে আমি জ্ঞানের এই শাখার ইসলামি মূলনীতিগুলোকে বের করে আনার চেষ্টা করেছি। পাশাপাশি সহজে খুজে পাওয়ার জন্য এ গুলোকে বিষয়বস্তু অনুযায়ী সাজিয়েছি।আমি আশা করি, এই বইয়ের বিষয়বস্তু স্বপ্ন ও স্বপ্নের ব্যাখ্যা বিষয়ে একটি নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে ভূমিকা রাখবে এবং মুসলিমদের মধ্যে এ বিষয়ে জাল ও অনির্ভরযোগ্য বইয়ের যে ব্যাপক ছড়াছড়ি, সেগুলোর একটি বিকল্প স্বীকৃত উৎসে পরিণত হবে।~ ড. বিলাল ফিলিপস


Frequently Bought Products

৳503 ৳670

Shop Smart. Live Better.

Welcome to Safaki.com – your trusted online marketplace in Bangladesh. Based in Demra, Dhaka, we are dedicated to providing a seamless shopping experience with a diverse range of products across various categories.

All categories
Flash Sale
Todays Deal