প্রকাশনী : দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড(ইউ পি এল)
বিষয় : কলাম সমগ্র/সংকলন
সম্পাদক : মহিউদ্দিন আহমেদ
“ইউপিএল নির্বাচিত বাংলাদেশের প্রবন্ধ ২০০১” বইটি সর্ম্পকে কিছু কথাঃ বাংলাদেশের সাহিত্যের ধারাবাহিক অগ্রগতি ও স্বীকৃতি দেশের সীমানা পেরিয়ে বৃহত্তর পরিমণ্ডলে সমাদৃত। সৃজনশীলতা ও মননশীলতা আমাদের সাহিত্য-সম্ভারকে প্রতিনিয়ত পুষ্ট করে চলেছে। কিন্তু সাহিত্যে আমাদের যে সামগ্রিক অর্জন তা মূল্যায়নের জন্য সাহিত্য সংকলনের ধারাবাহিক যে প্রকাশনা থাকা দরকার,বোধকরি আমাদের দেশে তার বড় অভাব। বাংলাদেশের প্রবহমান সাহিত্যধারার সেই ধারাবাহিক চিত্র ধরে রাখার তাগিদে ১৯৯৯ সাল থেকে প্রকাশিত হচ্ছে: ইউপিএল নির্বাচিত বাংলাদেশের কবিতা,ইউপিএল নির্বাচিত বাংলাদেশের ছোটগল্প,ইউপিএল নির্বাচিত বাংলাদেশের প্রবন্ধ। বর্তমান সংকলনের প্রবন্ধগুলি ২০০১ সালের ১লা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত সময়ে দেশের বিভিন্ন সংবাদপত্রের সাহিত্য-সাময়িকীর পাতা,বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিকের বিশেষ সংখ্যা,সাহিত্যপত্র,লিটল ম্যাগাজিন ইত্যাদিতে প্রকাশিত প্রবন্ধ থেকে নির্বাচনের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। প্রবন্ধ নির্বাচনকালে কোনো বিশেষ প্রবন্ধকার – তিনি প্রবীণ কিংবা তরুণ,খ্যাত কিংবা অখ্যাত – এ সকল বিষয় নির্বাচকদের বিবেচ্য ছিল না। বিবেচ্য ছিল রচিত প্রবন্ধটি। বিষয়বস্তু,বক্তব্য,উপস্থাপনা ও ভাষাশৈলী – কেবল এসবই প্রবন্ধ নির্বাচনের মানদণ্ড হিসাবে অনুসৃত হয়েছে। তবে মৌলিক চিন্তা অথবা নতুন ধরনের বক্তব্য রয়েছে,এমন প্রবন্ধকেই অগ্রাধিকার দেয়া হয়েছে। একই বিষয়ে একাধিক প্রবন্ধ রাখা হয়নি। আমাদের বিশ্বাস,এই সংকলনে বাংলাদেশের সাহিত্যচর্চায় প্রতিফলিত সৃজনশীলতা ও মননশীলতার সমসাময়িক রেখাচিত্র ফুটে উঠেছে।
Welcome to Safaki.com – your trusted online marketplace in Bangladesh. Based in Demra, Dhaka, we are dedicated to providing a seamless shopping experience with a diverse range of products across various categories.
Welcome to Safaki.com – your trusted online marketplace in Bangladesh. Based in Demra, Dhaka, we are dedicated to providing a seamless shopping experience with a diverse range of products across various categories.