গার্ডিয়ান প্রোডাক্টিভ লাইফ প্যাকেজ ,, Guardian Productive Life Package

(0 reviews)
Estimate Shipping Time: 3 Days

Price
৳1,310 /Pc
Quantity
(10 available)
Total Price
Share

Reviews & Ratings

5 out of 5.0
(0 reviews)
There have been no reviews for this product yet.

লেখক ডা. জাকির নায়েকনোমান আলী খানমুহাম্মাদ নাবিল মোশাররফমোহাম্মাদ ফারিস

প্রকাশনী গার্ডিয়ান পাবলিকেশন্স

বিষয় আত্মশুদ্ধি অনুপ্রেরণাপ্রোডাক্টিভিটি

ভাষা : বাংলা

প্রফেশনাল ইথিকস

এখন তো অফিস ফাঁকি দিয়ে বাইরের কাজ করা যায়। মিথ্যা অজুহাতে ছুটি কাটানো যায়। দেরি করে উপস্থিত হলেও মিথ্যা বলে বেতন কর্তন থেকে বাঁচা যায়। একজন মুসলিম পেশাজীবী সামান্য একটি মিথ্যা বলতে পারে? কিংবা অফিস ফাঁকি দিয়ে কল্যাণ কর কোনো কাজ করতে পারে? কেমন হবে একজন মুসলিমের চাকরি অথবা পেশাজীবন? তিনি কোন কোন বৈশিষ্ট্য ধারণ করবেন? কেমন হবে তার অফিসিয়াল অ্যাক্টিভিটি? উর্ধ্বতন-অধস্তনের সম্পর্কই-বা কেমন হবে একটি কর্মক্ষেত্রে? বইটি সেই সব উত্তর দেবে।

টাইম ম্যানেজমেন্ট

ইমাম আবু হানিফা রহ.-এর রেশমি কাপড়ের কাজ করার একটি বড় ঘর ছিল। তাঁর কাছে অনেক পোশাক শ্রমিক কারিগর থাকত। অর্থাৎ তিনিও প্রায় ব্যস্ত ছিলেন। ইবনুল মুবারক রহ.- একজন ব্যবসায়ী ছিলেন। আবার তিনি ফিকহ, হাদীস জুহদের ইমামও ছিলেন।হামজা ইবনে হাবিব আজ-জাইয়্যাত রহ. তিনি সাত কারিদের একজন ছিলেন। তিনি কুফা থেকে হালওয়ানে তেল আমদানি করতেন। ইমাম নববি রহ. তাঁর বাবাকে দোকানের কাজে সহায়তা করতেন। এই কাজ তাঁকে সে অল্প বয়সেও পবিত্র কুরআন হিফয করায় বাধা দিতে পারেনি।ওপরে যাদের উদ্বৃতি দেয়া হয়েছে, তাঁরা সবাই মানুষ ছিলেন, যান্ত্রিক রোবট নয়। তাদের পরিবার ছিল, সন্ন্যাসীর জীবন নয়। দুনিয়াবি প্রয়োজন ছিল, পেটের ক্ষুধা ছিল, পরিবারের চাহিদা ছিল। সব- তারা সাধ্য মতো পূরণ করতেন। তথাপি প্রায় সকলেই হয়েছেন যুগশ্রেষ্ঠ আলিম। কেউ বলতে পারে, ‘ভাই এগুলো এ্যাক্সেপশনাল কেইস।কিন্তু ইসলামের ইতিহাস বলে, মুসলিমরা এরকমই কর্মমুখোর ছিল। তারা সময়ের কদর করতেন, তাই সময় তাদের নিকট কল্যাণের অজস্র বারিধারা সহ হাজির হয়েছে। তাঁরা সত্যিকারের ইলমপিয়াসু ছিলেন, ইলমের ওপর আমল করতেন, তাই ইলম তাদের উভয় জাহানে করেছে সম্মানিত।

স্লিপ ম্যানেজমেন্ট

ঘুমের সমস্যা বড়ো থেকে ছোটো, শহুরে থেকে গ্রাম্য-সবার মধ্যেই প্রকট। ঘুমের জন্য মানুষের হাহাকার এখন নিত্যদিনের ঘটনা। প্রতিদিন এই সমস্যা বেড়েই চলছে।

সবাই চায় এর থেকে মুক্তি পেতে। চায় সুন্দর, সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে। আল্লাহর দেওয়া রাতের নিয়ামতঘুম’-কে আপন করে নিতে। কিন্তু প্রচণ্ড সদিচ্ছা থাকা সত্ত্বেও অনেকে ঘুমাতে পারেন না। ফলে বাধ্য হয়ে নিতে হয় ওষুধের আশ্রয়। এভাবে আর কতদিন?

আবার অন্যদিকে ঘুমকে মেইনটেইন করে রাতের গুরুত্বপূর্ণ ইবাদতগুলো কীভাবে করা যায়, সে সম্পর্কেও আনেকেরই অজানা।

স্টাভাবে ঘুমের সমস্যার সমাধান হবে, ঘুমের ধরন কী কী, আমাকে মানুষ ঘুম নামক এই নিয়ামককে উপভোগ করতে ইসলামি জীবনযাপনের আলোকে এই বইটি সেই পা দেখিয়ে দেবে।

ওয়ার্ক টুগেদার

দলবদ্ধভাবে কাজ করাই ইসলামের সৌন্দর্য। কিন্তু বিভিন্ন সেক্টরে সেই দলবদ্ধভাবে কাজ করতে গিয়ে আমরা নিজেদের মধ্যে অমূলক প্রতিযোগিতায় লিপ্ত হই। এক গ্রুপ আরেক গ্রুপকে তির্যক আক্রমণ করি। বাতিল করে দিই তাদের আবেদন অবদানকে। আমরা এক দল আরেক দলকে মেনে নিতে পারি না, ছাড়ও দিতে চাই না; যদিও প্রতিটি দল- ইসলামের জন্য কাজ করে। অন্যদিকে খুব তুচ্ছ কারণে দলের বিরুদ্ধে সমালোচনা, দলত্যাগের মতো অস্বাভাবিক ঘটনাও ঘটে। একই দলের মধ্যে তৈরি হয় উপদল, উপগোষ্ঠী কিংবা স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। ইসলামি রাজনৈতিক দল, সামাজিক সংগঠন কিংবা স্বেচ্ছাসেবী সংগঠন-সব জায়গাতেই এই কদর্যতার উপস্থিতি রয়েছে।

এর থেকে মুক্তির উপায় কী?

কুরআন-হাদিস-যুক্তি বাস্তবতার আলোকে সেই পথই বাতলে দেওয়া হয়েছেওয়ার্ক টুগেদারগ্রন্থে।

 

৳1,310

Shop Smart. Live Better.

Welcome to Safaki.com – your trusted online marketplace in Bangladesh. Based in Demra, Dhaka, we are dedicated to providing a seamless shopping experience with a diverse range of products across various categories.

All categories
Flash Sale
Todays Deal