গার্ডিয়ান স্পেশাল বাংলার রাজনীতি, ইতিহাস ও সংস্কৃতি প্যাকেজ,,Guardian Special: Banglar Rajniti, Itihas o Sangsriti Package

(0 reviews)
Estimate Shipping Time: 3 Days

Price
৳1,480 /Pc
Quantity
(10 available)
Total Price
Share

Reviews & Ratings

5 out of 5.0
(0 reviews)
There have been no reviews for this product yet.

লেখক : আবদুল হাই শিকদারআবুল আসাদসায়ীদ ওয়াকিলফাহমিদ-উর-রহমানসরদার আবদুর রহমান

প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স

বিষয় : ইতিহাস  ঐতিহ্যইসলামি আদর্শ  মতবাদইসলামি ইতিহাস  ঐতিহ্যরাজনীতিরাজনৈতিক গবেষণা  প্রবন্ধ

ভাষা : বাংলা

হারিয়ে যাওয়া হায়দারাবাদ

স্বাধীন হায়দারাবাদ আজ বিস্মৃতির এক নাম,বুভুক্ষু ভারতের গর্ভে রাতারাতি লীন হয়ে যাওয়া দুর্ভাগা রাষ্ট্র। মাত্র সাত দশকের ব্যবধানে তার সাক্ষ্য অপ্রতুল,বর্ণনা অনধিক,আর ন্যায্য সত্য ততোধিক সামান্য। আধিপত্যবাদী ভারতের মদতপুষ্ট বয়ানের নিচে চাপা পড়ে গেছে শান্ত স্বাধীন হায়দারাবাদের এক খণ্ড উদার আকাশ,অগণিত লাশের মিছিল,শির উঁচু করে দাঁড়িয়ে থাকা চার মিনারের গৌরব। কেমন ছিল দখলপূর্ব হায়দারাবাদকী করে লুট হয়েছিল তার স্বপ্ন রক্ষার আজাদিকারা ছিল সেই দখলাভিযানে বুনো ডাকুদের সরদার গ্রন্থে এমন অজস্র অনিবার্য প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়েছেন আবদুল হাই শিকদার,ইতিহাসের অতল তলে ডুব দিয়ে তিনি ছেঁকে এনেছেন পরিত্যক্ত সত্যের ভগ্নাবশেষ। এক অন্তর্লীন প্রত্যয়ে তিনি ক্রমশ ধেয়ে গেছেন অতীতের অভিমুখে,সাক্ষ্য-প্রমাণ  নথিপত্রের ক্ষুরধার বর্ষায় এফোঁড়-ওফোঁড় বিদ্ধ করেছেন মহাভারতের তথাকথিত মহা-আখ্যান।

লাল রাজনীতি

বিশ্বব্যাপী ‘লাল রাজনীতি’ মূলত বাম রাজনীতি হিসেবেই বেশি পরিচিত। আর এটি যে সমাজতান্ত্রিক মতাদর্শ প্রতিষ্ঠারই আরেক নাম-তা মোটামুটি সকলেরই জানা। একদা ব্রিটিশের বিরুদ্ধে ‘স্বদেশি’ নামে যে সন্ত্রাসমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়েছিলসেই কর্মকাণ্ডই হাত বদলে হয়ে উঠেছিল বাংলা অঞ্চলে সমাজতান্ত্রিক মতবাদ প্রতিষ্ঠার রাজনৈতিক কৌশল। সমাজতন্ত্র তথা বামপন্থা তার যৌবনের সময়গুলোতে বিপুলসংখ্যক মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল সত্যকিন্তু এর প্রতিষ্ঠার ভয়ংকর কৌশলগুলো অচিরেই সাধারণ মানুষকে ভড়কে দেয়। এর ফলে বাম রাজনীতির কী পরিণতি দাঁড়ায়কোন পথে পথে বেঁকে যায় তার ধারা-উপধারাতারই সংক্ষিপ্ত বিবরণ এই গ্রন্থ। লাল রাজনীতি শিরোনামের এই বইটি পাঠকের দৃষ্টি নিয়ে যাবে বাংলায় বাম রাজনীতির সেই বিতর্কিত উত্তাল সময়ে।

সেকুলারিজম প্রশ্ন

 বইটি বাংলাদেশের সেকুলারিজমের একটি পুনর্পাঠ। সংস্কৃতির ভেতর দিয়ে অতীতের বিতর্কিত প্রশ্নসমূহের একটি পুনর্মূল্যায়নের চেষ্টা এখানে যেমন আছেতেমনি বাংলাদেশের জাতিসত্তাগত বিভাজনের উৎসকেও বোঝাপড়ার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের সেকুলারিজমকে নতুন আলোয় পাঠ করার জন্য আশা করা যায় এটি একটি জরুরি গ্রন্থ হিসেবে বিবেচিত হবে।

আমার সোনার বাংলা

একটি গান কীভাবে একটি জাতির আত্মসংকটের কারণ হয়ে ওঠেকীভাবে একটি জাতিকে খণ্ডিত বিচূর্ণিত করে ফেলেতারই বয়ান উঠে এসেছে  বইয়ে।  বই শুধু গানটির ইতিহাস নয়তাকে অবলম্বন করে একটি জাতি কীভাবে ভাঙনের শব্দের ভেতরে রোনাজারি করেতার বিশ্লেষণও হয়ে উঠেছে। একইভাবে সেই ভাঙনের গহ্বর থেকে ফিরে আসার দিশাও আছে  বইতে।

কালো পঁচিশের আগে পরে

আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস সাধারণত এমনভাবে পড়িযেন ২৫ মার্চের কালোরাত্রিতেই সব শুরু হয়েছিলএরপরই স্বাধীনতার ঘোষণা আসে। কিন্তু এর আগে-পরে ঠিক কী ঘটেছিলকীভাবে প্রতিটি ঘটনা একইসূত্রে গাঁথা হয়ে আমাদের স্বাধীনতার পথ তৈরি করেছিল?

একটি যুদ্ধ এক দিনে শুরু হয় নাএক দিনে শেষও হয় না। এই বই আপনাকে সেই বিস্মৃত অধ্যায়গুলোর গভীরে নিয়ে যাবেযেগুলো জানার সুযোগ অনেকের হয়নিসেইসব ঘটনা জানাবেযা হয়তো ইতিহাসের আনাচে-কানাচে হারিয়ে গেছে। আপনি এখানে শুধু মুক্তিযুদ্ধের গল্পই পাবেন নাবরং জানবেন এর পেছনের প্রস্তুতিষড়যন্ত্রবীরত্বগাথা এবং দীর্ঘ সংগ্রামের প্রতিটি ধাপ

বাংলায় ইসলাম  মুসলিম সভ্যতা

চারপাশে অমুসলিম জনগোষ্ঠী দ্বারা বেষ্টিত হয়েও কেন বাংলাদেশের মানুষ মুসলিম সংখ্যাগরিষ্ঠপ্রশ্নটির উত্তর খুঁজতে যুগে যুগে অনুসন্ধিৎসু ঐতিহাসিকগণ বিরামহীন চেষ্টা চালিয়েছেন। তবে যথাযথ তথ্য-প্রমাণের অভাবে তাদের সেই প্রয়াস কিছু তত্ত্ব বা অনুমানের মধ্যেই ঘুরপাক খেয়েছে সব সময়। ফলে বাংলার মুসলমানদের ইতিহাস থেকে গেছে অসত্য  অস্পষ্টতার অন্তরালে। এমনকি সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের তাদের শেকড় সম্বন্ধে সম্যক ধারণা নেই।

ধোঁয়াশা কাটিয়ে মুসলমানদের প্রকৃত ইতিহাসের অভিমুখ অন্বেষণ করা হয়েছে  গ্রন্থে। দক্ষিণ-পূর্ব এশিয়ার  ভূখণ্ড কেন আজ মুসলিম অধ্যুষিত,কী করে বাংলায় কায়েম হয়েছিল মুসলমানের রাজÑএসব প্রশ্নের পেছনে ছুটতে লেখক সন্ধান করেছেন আমাদের শেকড় আর ক্ষয়িষ্ণু শেকড়ের ধ্বংসাবশেষ।  গ্রন্থটি নিছক ইতিহাস নয়আমাদের আত্মসত্তার প্রামা ধরা হয়েছে এই বইয়ে।

 

৳1,480

Shop Smart. Live Better.

Welcome to Safaki.com – your trusted online marketplace in Bangladesh. Based in Demra, Dhaka, we are dedicated to providing a seamless shopping experience with a diverse range of products across various categories.

All categories
Flash Sale
Todays Deal