লেখক : জনি হোসেন কাব্য
প্রকাশনী : দাঁড়িকমা প্রকাশনী
বিষয় : শিশু কিশোরদের বই
পৃষ্ঠা : 112, কভার : পেপার ব্যাক
সুরা ফাতিহা: ৭ গল্পে ৭ আয়াত সুরা ফাতিহা। এ সুরাটিকে বলা হয়, উন্মুল কুরআন। কুরআনের মা। পবিত্র কুরআন মাজিদ-এর সারমর্ম এতে লুকিয়ে আছে। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজে অন্তত ১৭ বার এ সুরাটি পাঠ করা হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, সুরা ফাতিহার অর্থ ও তাৎপর্য আমরা অনেকেই জানি না। যার ফলে কুরআন মাজিদ-এর সারমর্মও উপলব্ধি করতে পারি না। এ ঘাটতিগুলো সহজেই পূরণ করার মহৎ লক্ষ্য ও উদ্দেশ্যে মূলত এ প্যাকেজটি তৈরি করা। এখানে রাখা হয়েছে ৭টি বই, ৭টি গল্প। ৭ গল্পে ৭ আয়াত। প্রতিটি গল্পে উঠে এসেছে একেকটি আয়াতের অর্থ ও তাৎপর্য! শিশুকিশোরসহ যে-কেউই এ চমৎকার এ গল্পগুলো পড়ে যেমন উপভোগ করতে পারবে—তেমনি খুব সহজেই বিস্তারিত জানতে পারবে সুরা ফাতিহার আয়াতগুলো সম্পর্কে—যা একজন মুসলিম ব্যক্তিকে সঠিক পথে চলার ও সুন্দর জীবন গড়ার জন্য উদ্ভুদ্ধ করবে, ইনশাআল্লাহ।
Welcome to Safaki.com – your trusted online marketplace in Bangladesh. Based in Demra, Dhaka, we are dedicated to providing a seamless shopping experience with a diverse range of products across various categories.