উন্নয়ন বিভ্রম | Unnoyon Bibhrôm

(0 reviews)
Estimate Shipping Time: 3 Days

Price
৳680 ৳800 /1 -15%
Quantity
(15 available)
Total Price
Share

Reviews & Ratings

5 out of 5.0
(0 reviews)
There have been no reviews for this product yet.
লেখক : জিয়া হাসান
প্রকাশনী : আদর্শ
বিষয় : ব্যবসা, বিনিয়োগ ও অর্থনীতি
পৃষ্ঠা : 352, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2022
উন্নয়ন বিভ্রম গ্রন্থে জিয়া হাসান বাংলাদেশের বিগত দশকের জিডিপির রেকর্ড প্রবৃদ্ধির বয়ানের অন্তরালে মন্দা, চোষণ ও পাইকারি হারে তথ্য বিকৃতির না-বলা একটি ইতিহাস তুলে ধরেছেন।
২০১০-এর শেয়ার বাজার, এমএলএম ও আবাসন খাতের বাবল সৃষ্টির সময় থেকে লেখকের বিশ্লেষণের শুরু। ক্রম ধারাবাহিক এই বিশ্লেষণে বাবলগুলো চুপসে যাওয়ার পর ২০১৩-১৪ পর্যন্ত লুকিয়ে রাখা একটি মন্দা, ২০১৪-এর রাজনৈতিক বন্দোবস্ত পরিবর্তনের পর ঋণ ও চোষণভিত্তিক ভোগ-ব্যয়ের উত্থান, ২০১৯-এর তারল্য সংকটে সেই উত্থানের যতিচ্ছেদ, কোভিডকালীন সময়ের আরেকটি লুকোনো মন্দাসহ অর্থনীতির বিবিধ গুরুত্বপূর্ণ বাঁককে— অব্যাহত উন্নয়নের বয়ানের বাইরে গিয়ে বাণিজ্যচক্রের উত্থান-পতনের ভিত্তিতে নতুন একটি ট্রাজেক্টরিতে উপস্থাপন করেছেন লেখক।
তিনি দেখিয়েছেন, ২০২২ সালে এসে অস্বাভাবিক সরকারি ব্যয়বৃদ্ধি, ফেরত দেওয়ার বাধ্যবাধকতাহীন ঋণ, বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও অল্প কিছু পরিবারকেন্দ্রিক টাইকুনদের হাতে বাংলাদেশের আগামী দশকের উন্নয়ন ও কর্মসংস্থানের যে প্রত্যাশা সৃষ্টি করা হয়েছে সেই পরিকল্পনা অত্যন্ত ভঙ্গুর ও উন্নয়ন অর্থনীতির মৌলনীতির সাথে সাংঘর্ষিক। লেখকের মতে, এই ভঙ্গুরতাগুলো অর্থনীতিকে একটি অনিবার্য সংকটের দিকে নিয়ে যাচ্ছে।
৳680 ৳800

Shop Smart. Live Better.

Welcome to Safaki.com – your trusted online marketplace in Bangladesh. Based in Demra, Dhaka, we are dedicated to providing a seamless shopping experience with a diverse range of products across various categories.

All categories
Flash Sale
Todays Deal