লেখক : মোশাররফ হোসেন খান
প্রকাশনী : প্রচ্ছদ প্রকাশন
বিষয় : ইসলামী ব্যক্তিত্ব
পৃষ্ঠা : 95, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st published, 2023
ভাষা : বাংলা
মনিরুজ্জামান ইসলামাবাদী এক সংগ্রামী নাম। দুই শতাব্দীকাল ইংরেজ শাসনে ও শোষণে নিষ্পেষিত বাংলার মুসলমানদের পুনর্জাগরণে অনবদ্য ভূমিকা রেখে গেছেন তিনি। তিনি ছিলেন একজন বিপ্লবী আলিম, জাগরণের অগ্রসেনানী ও কীর্তিমান সাংবাদিক ।
ইসলামাবাদী আজীবন জনহিতকর এবং জাতীয় উন্নতিমূলক নানা কাজে নিজের জীবনকে উৎসর্গ করে গেছেন। তাঁর জীবন নানা দুঃখ-কষ্টের মধ্য দিয়েই কেটেছে। কেটেছে কঠিন সংগ্রামের মধ্য দিয়ে। ইচ্ছা করলে তিনি সুখে, আরামে-আয়েশে দিনাতিপাত করতে পারতেন। পারতেন প্রচুর অর্থসম্পদের মালিক হতে। কিন্তু দুঃখীদের ক্রন্দন ও জাতির হতাশা তাঁকে চিরদিন অস্থির রেখেছিল। তিনি সমস্ত আত্মসুখ ত্যাগ করে পরদুঃখ লাঘবে ঝাঁপিয়ে পড়েছেন।
Welcome to Safaki.com – your trusted online marketplace in Bangladesh. Based in Demra, Dhaka, we are dedicated to providing a seamless shopping experience with a diverse range of products across various categories.