লেখক : মুহাম্মদ সৈয়দুল হক
প্রকাশনী : দাঁড়িকমা প্রকাশনী
বিষয় : ইতিহাস ও ঐতিহ্য
পৃষ্ঠা : 160, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st editon, 2025
ভাষা : বাংলা
বাংলাদেশের মুসলমানদের মাঝে শাহ জালাল এতটাই প্রাসঙ্গিক যে, মানুষ গানে গানে কিংবা কথায় কথায় বলেন উঠে ‘শাহ জালালের বাংলাদেশ’। অর্থাৎ, শাহ জালালকে নিয়ে এ দেশের মুসলমানদের আগ্রহের শেষ নেই। বাংলার নানান জনপদে ঘরে ঘরে শাহ জালালের নামে বহু গল্প এখনও প্রচলিত আছে। আশা করা যায় আরও হাজার বছর পরেও থাকবে। কিন্তু কিংবদন্তিমূলে প্রচারিত এসব গল্পকে যদি কাগজে বাঁধাই করা না হয় তবে মহা বিপদ। সেখানে ভর করতে পারে বিকৃতি ও অসত্য। সেই বিকৃতি ও অসত্য থেকে বাঁচার প্রথম পদক্ষেপটি ছিল ‘গুলজারে আবরার’।এটিই শাহ জালালকে নিয়ে লেখা প্রথম ঐতিহাসিক গ্রন্থ। এর পরে যে গ্রন্থটির নাম পাওয়া যায় সেটি হলো ‘রিয়াজুস সালাতিন’। এর পরবর্তী গ্রন্থের নাম ‘সোহেল-এ-ইয়ামেনি’। পরবর্তীতে যত গ্রন্থ শাহ জালালকে নিয়ে লেখা হয়েছে সবগুলোর ভিত্তিমূল এটি এবং প্রচলিত কিংবদন্তি। যাই হোক, উনিশ-বিশ শতক মিলিয়ে শাহ জালালকে নিয়ে বহু গ্রন্থ, প্রবন্ধ, জার্নাল প্রকাশিত হয়েছে। বাংলা ভাষার উন্নতির সাথে সাথে ইতিহাস সংরক্ষণের তাগাদা থেকে অনেকেই শাহ জালালকে নিয়ে বাংলা ভাষায় গবেষণায় এগিয়ে এসেছেন।কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গবেষণা-নির্ভর অনেক কাজ হলেও বাংলা সাহিত্যের পাঠকদের পাতে শাহ জালালের গল্পকে মাখো মাখো করে তুলে দিতে কেউ এগিয়ে আসেনি এ পর্যন্ত। গল্প-উপন্যাসের মতো করে সহজ-সরল ভাষায় তাঁর রোমাঞ্চকর সফরের গতিপ্রকৃতি, মানস কিংবা বাংলার মুসলমানদের প্রতি তাঁর অপার দানের কথা উঠে আসেনি এখনো পর্যন্ত। অর্থাৎ, বাংলার মানুষের হৃদয়কে সজীব করে তোলার উপকরণ তথা প্রতি জনপদে ধীরে বয়ে চলা নদীর মতো করে, ঝরনার কলকল শব্দের মতো করে, জালালি কইতরের বাক-বাকুম কূজনের মতো করে লেখা হয়নি কোনো বই। এসব অভাবের জায়গা থেকে ক্ষুদ্রতম প্রচেষ্টার নাম ‘মুজাররদ’।
Welcome to Safaki.com – your trusted online marketplace in Bangladesh. Based in Demra, Dhaka, we are dedicated to providing a seamless shopping experience with a diverse range of products across various categories.